বক্সঅফিসে শাহরুখ ম্যাজিক অব্যাহত, তবে ষষ্ঠদিনে ‘জওয়ান’-এর আয় কমল

অন্যান্য ভাষায় ছবি তেমন ব্যবসা করতে পারেনি, এই থেকেই বোঝা যাচ্ছে, জওয়ানের প্রথম মঙ্গলবারের ব্যবসা খানিকটা হ্রাস পেয়েছে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে শাহরুখের ‘জওয়ান’ ঝড় তুঙ্গে। দেশজুড়ে জওয়ান জ্বরে কাবু। মুক্তির আগেই ছবিটির ৩৭ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। আর এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ৬০০ কোটির দরবারে জওয়ান। শাহরুখের পাঠান কেও একেবারে ক্লিনবোল্ড করে দিয়েছে এই ছবি। শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেথুপতি অভিনীত জওয়ান মুক্তি পেয়েছে গত ৭ সেপ্টেম্বর। অ্যাটলি পরিচালিত ছবিটি  জন্মাষ্টমীর শুভ দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এবং শুরু থেকেই ছবিটি বক্সঅফিসে ঝড় তুলছে।

প্রায় প্রতিদিনই ‘জওয়ান’ বক্সঅফিসে নতুন নতুন রেকর্ড গড়ছে এবং ভাঙছে। ফিল্মটি ইতিমধ্যেই এর বিশ্বব্যাপী ৬০০ টাকা ছাড়িয়েছে এবং ভারতীয় বাজারেও দুর্দান্ত ব্যবসা করছে। তবে ষষ্ঠতম দিনে, ছবিটির রোজগার সামান্য হ্রাস পেয়েছে। Sacnilk.com-এর একটি প্রতিবেদন অনুসারে, শাহরুখ খানের জওয়ান  মঙ্গলবার বক্সঅফিসে ২৬.৫০ কোটি টাকা করেছে। শুধুমাত্র হিন্দিতেই এই ছবির আয় ছিল ২৪.৫০ কোটি। অন্যান্য ভাষায় ছবি তেমন ব্যবসা করতে পারেনি, এই থেকেই বোঝা যাচ্ছে, জওয়ানের  প্রথম মঙ্গলবারের ব্যবসা খানিকটা হ্রাস পেয়েছে৷

এখন, জওয়ানের প্রথম বুধবারের ব্যবসার দিকে তাকিয়ে সবাই। অন্যদিকে, ‘গদর ২’ প্রথম বুধবার বক্স অফিসে প্রায় ৩২.৩৭ কোটি রুপি আয় করেছিল। যদিও জওয়ান ইতিমধ্যেই বক্সঅফিসে অনেক রেকর্ড ভেঙেছে। এমনকি শাহরুখ খান তাঁর নিজের ছবি পাঠানে তৈরি করা রেকর্ডও ভেঙে দিয়েছেন। অ্যাটলি পরিচালিত জওয়ান আজাদ নামের একজন ব্যক্তির গল্প ঘিরে নির্মিত, যিনি সমাজে পরিবর্তন আনতে সোচ্চার হয়েছিলেন। পরে তাঁর বাবা বিক্রম রাঠোর তাঁর সঙ্গে মিশনে যোগ দেন। দুটি চরিত্রেই অভিনয় করেছেন শাহরুখ খান। নয়নথারা একজন পুলিশ চরিত্রে এবং বিজয় সেতুপতি ভয়ঙ্কর ভিলেন। দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্ত ছবিতে ক্যামিও করেছেন৷

 

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার