বিধানসভার বৈঠকে গিয়ে হঠাৎই অসুস্থ কালিয়াগঞ্জের বিধায়ক, ভর্তি হাসপাতালে

সৌমেন রায় সদ্যই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার সকালে বিধানসভার বৈঠকে যোগ দিতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। জানা গিয়েছে, এদিন সকালে গ্রন্থাগার বিষয়ক একটি স্ট্যান্ডিং বৈঠকে যোগ দিতে বিধানসভায় গিয়েছিলেন সৌমেন রায়। কিন্তু বৈঠক চলাকালীনই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত বিধানসভা থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

হাসপাতাল সূত্রে খবর, আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কালিয়াগঞ্জের এই বিধায়ক। ওই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা আপাতত তাঁর শারীরিক পরীক্ষা করছেন। তবে ঠিক কি কারণে তিনি বিধানসভায় বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে জানা যাচ্ছে, তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছে তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে।বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও সৌমেন রায় শারীরিক অবস্থা অবস্থা জানতে হাসপাতালে খোঁজ খবর নিয়েছেন। 

উল্লেখ্য, সৌমেন রায় সদ্যই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপির টিকিটে জিতলেও চলতি বছরের ৪ সেপ্টেম্বর তিনি ঘাসফুল শিবিরে যোগ দেন। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থী তপন দেব সিনহাকে হারিয়ে কালিয়াগঞ্জের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। 

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট