করোনার অজুহাতে পুরোনো বাসের ‘লাইফ’ আরও ২ বছর বাড়ানোর দাবি

করোনা পরবর্তী সময়ে কম যাত্রী সংখ্যা ও ডিজেলের দাম বৃদ্ধির জেরে বাসের ভাড়া বাড়ানোর দাবি দীর্ঘদিনের। কিন্তু বাস মালিকদের দাবি নাকচ করে দিয়ে রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের প্রথম দিকেই পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিল পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। সেখানে বেশ কয়েকটি মৌখিক দাবিদাওয়া করেছিল বাস মালিকদের সংগঠন। এরপর সেই মৌখিক দাবিগুলি লিখিত আকারে জমা করা হয়েছে রাজ্য় পরিবহণ দফতরে। ওই দাবিপত্রে বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন বাস মালিকরা। এরমধ্যে আছে ফিট সার্টিফিকেট, পারমিট রিনিউয়াল ও রোড ট্যাক্স জমা করার দিন বৃদ্ধি। এছাড়াও ইএমআই, বিমার কিস্তির মেয়াদ বাড়ানোর দাবিও জানিয়েছে বাস মালিক সংগঠন। এছাড়া আর্থিক সমস্যা মেটানোর জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ধাঁচে কম সুদের ২ থেকে ৪ লক্ষ্য টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড দেওয়ার দাবিও জানানো হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় করোনার অজুহাত দেখিয়ে ১৫ বছরের পুরোনো বাস বাতিলের নির্দেশিকা আরও ২ বছর বাড়ানোর আর্জি জানানো হয়েছে। অর্থাৎ, ১৫ বছরের পরিবর্তে ১৭ বছর করতে বলছে বাস মালিকদের সংগঠন।

এমনিতেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পুরোনো লড়ঝড়ে বাস নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে যাত্রী মহলে। ফের যদি বাসের মেয়াদ আরও ২ বছর বাড়ানো হয় তবে সমস্যা আরও বাড়বে। পুরোনো বাস থেকে যেমন দূষণ ছড়ায়, তেমনই দুর্ঘটনাও ঘটে। করোনা পরবর্তী সময়ে কম যাত্রী সংখ্যা ও ডিজেলের দাম বৃদ্ধির জেরে বাসের ভাড়া বাড়ানোর দাবি দীর্ঘদিনের। কিন্তু বাস মালিকদের দাবি নাকচ করে দিয়ে রাজ্য সরকার বাস মালিকদের বেশ কিছু ছাড় ও অনুদান আগেই দিয়েছে রাজ্য। এরপর ফের যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দের জন্য আরও ১৩ দফা দাবি করেছে বাস মালিক সংগঠন। এরমধ্যে নির্বাচন বা রাজনৈতিক কর্মসূচির জন্য পুলিশের ভাড়া নেওয়া বাসের জন্য যে টাকা প্রাপ্য থাকে সেটাও বাড়ানোর দাবি রয়েছে।

গোঁফে তেল দেওয়ার দিন শেষ, সোশ্যাল মিডিয়ায় স্বরূপকে বিঁধলেন ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই