ভিডিয়ো তুলতে গিয়ে হাতির পায়ের তলায় পিষে মৃত্যু বনকর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বন্য দাঁতাল হাতির পদপৃষ্ট হয়ে মৃত্যু বনবিভাগের এক কর্মীর। ঘটনাটি ঘটেছে শনিবার মহারাষ্ট্রের গদচিরোলি জেলায়। ভিডিও করার সময় হাতির আক্রমণে মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, মৃত সুধাকর বি আত্রম বনবিভাগের গাড়ির চালক ছিলেন। পালাসগাঁও জঙ্গলে বন্য হাতির অনুপ্রবেশের খবর পায় বনদফতর। গ্রামবাসীরা জানানোর পর বনদফতর সেখানে পৌঁছয়। হাতিটিকে তাড়ানোর সময় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে ঘটনার ভিডিও করতে শুরু করেন মৃত আত্রম। বন্যহাতিটি ছুটে এলে অন্যরা পালাতে সক্ষম হয়। তবে পালাতে পারেননি মৃত ওই চালক। ফলে হাতির পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।

এই ঘটনার তদন্ত শুরু করেছেন শীর্ষ আধিকারিকরা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে ওড়িশা থেকে মহারাষ্ট্রে বন্যহাতির অনুপ্রবেশের ঘটনা ঘটছে। ফলে কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দু’মাস আগেও বন্য হাতির পদদলিত হয়ে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এই ঘটনাগুলি বনদফতরের উদ্বেগ বাড়িয়েছে। গ্রামবাসীদের বন্য প্রাণীর কাছে না যাওয়ার সতর্কতা দিয়েছে বনদফতর।   

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের