নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল পেশ হচ্ছে না

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিরোধীদের তীব্র চাপের মুখে সংসদের বিশেষ অধিবেশনে পেশ হচ্ছে না মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল। সূত্রের খবর, গতকাল রবিবার সর্বদলীয় বৈঠকে বিরোধীদের তীব্র আপত্তির মুখে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি জানিয়েছেন, ‘মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল সরকারের বিচারাধীন।’

চলতি বছরেই নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত এক মামলায় যুগান্তকারী রায় দিয়েছিল শীর্ষ আদালত। রায়ে নির্দেশ দেওয়া হয়েছিল, ‘সিবিআই ডিরেক্টর যে পদ্ধতিতে নিয়োগ করা হয় সেই পদ্ধতি অনুসরণ করা হোক নির্বাচন কমিশনার নিয়োগ করার ক্ষেত্রেও। অর্থা‍ৎ, দেশের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী ও লোকসভার বিরোধী দলনেতাকে নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটিই নির্বাচন কমিশনারদের নিয়োগ করা হবে।’

যদিও শীর্ষ আদালতের ওই নির্দেশ মানতে রাজি নয় মোদি সরকার। মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত কমিটিতে দেশের প্রধান বিচারপতিকে রাখতে চাইছে না। পরিবর্তে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও প্রধানমন্ত্রীর মনোনীত কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর ওই সিদ্ধান্তের কথা জানতে পেরে যথেষ্টই ক্ষুব্ধ হন বিরোধীরা। তাদের অভিযোগ, পছন্দসই  ব্যাক্তিদের যাতে নির্বাচন কমিশনারের পদে বসানো যায়, তার জন্য নিয়োগ কমিটিতে দেশের প্রধান বিচারপতিকে রাখতে চাইছে না বিজেপি সরকার।’ সংসদের আসন্ন অধিবেশন নিয়ে গত সপ্তাহে রাজ্যসভা ও লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে জানানো হয়েছিল, মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল পেশ হবে।

 

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ