World Cup 2023: প্রকাশ্যে বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বোলে’, দায়িত্বে রণবীর-প্রীতম

এই গানে অংশ হওয়ার বিষয়ে একটি উদ্ধৃতিতে বলেছিলেন, স্টার স্পোর্টস এবং দুর্দান্ত ক্রিকেট অনুরাগী হিসেবে বিশ্বকাপ ক্রিকেটের থিম সঙে অংশ নিতে পেরে তিনি উচ্ছ্বসিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে মাত্র আর দু সপ্তাহ। এরপরেই দেশের মাটিতে পর্দা উঠছে বিশ্বকাপের। ইতিমধ্যেই ক্রিকেটের সর্বোচ্চ আসরের উত্তাপে গমগম করছে গোটা দেশ। এর আগে বিশ্বকাপের বিজ্ঞাপনের দায়িত্বে ছিলেন স্বয়ং বলিউড শাহরুখ খান। এবার রিলিজ করল বিশ্বকাপের ওয়ানডে থিম সিং ‘দিল জশন বোলে’। আইসিসি পুরুষ বিশ্বকাপ ২০২৩-এর থিম সঙের দায়িত্বে রয়েছেন বলিউড চার্মিং বয় রণবীর সিং। মাথায় গুরু দায়িত্ব নিলেন অভিনেতা। বুধবার ঠিক ১২টা নাগাদ মুক্তি পেল ওয়ানডে বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বলে’। গানটির ভাষা হিসেবে নির্বাকচিত করা হয়েছে হিন্দি। গানের সুর করেছেন প্রীতম। অনেক আগেই জানানো হয়েছিলো ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে ওয়ানডে বিশ্বকাপের থিম সং। কথা অনুযায়ী, রিলিজ হল থিম সং ‘দিল জশন বলে’। যার বাংলা অর্থ অনেকটা এমন -‘হৃদয় উদযাপন করে’।

অনেক আগেই এই থিম সং-এর পোস্টার প্রকাশ করা হয়েছিল। শুধু ক্রিকেট ভক্তদের নয়, এই গানের মাধ্যমেই বিশ্বকাপের শুভ সূচনা হল। ভিডিওটিতে শুধু রণবীর সিং নয়, যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী, এবং একাধিক সোশ্যাল প্রভাবশালীরা রয়েছেন। ৩ মিনিট ২১ সেকেন্ডের গানটির সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতম। গানটিতে একটি ট্রেনের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে যাত্রীদের সঙ্গে বিশ্বকাপের উত্তাপ ছড়াতে ব্যস্ত বলিউড হিরো রনবীর সিং ও গানের সুরকার প্রীতম। এই গানে অংশ হওয়ার বিষয়ে একটি উদ্ধৃতিতে বলেছিলেন, স্টার স্পোর্টস এবং দুর্দান্ত ক্রিকেট অনুরাগী হিসেবে বিশ্বকাপ ক্রিকেটের থিম সঙে অংশ নিতে পেরে তিনি উচ্ছ্বসিত। এটি তাঁর কাছে একটি সম্মানের বিষয়। এই গানটি শুধু ভারতীয়দের উদ্দেশ্যে নয়, গোটা বিশ্বের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।

থিম সং ছাড়াও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নানা আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আগে ৪ অক্টোবর হবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশন। উদ্বোধনী অনুষ্ঠানে ১০ অধিনায়ক দের নিয়ে রয়েছে বিশেষ আয়োজন।উল্লেখ্য, ৫ অক্টোবর গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের ওয়ানডে ম্যাচ। ১৯ নভেম্বর শেষ হবে বিশ্বকাপ। প্রায় ১০ টি ভেন্যু জুড়ে বিশ্বকাপের ম্যাচ হবে। ৪৬ দিনে মোট ৪৮ টি ম্যাচ হবে। বিশ্বকাপের জন্য ভারতীয় দলে থাকবেন, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি,শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ইশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্য (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের