ডেঙ্গু মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন মালদা জেলা প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে ডেঙ্গু। জেলায় জেলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তেমনই মালদায় ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু। তাই এবার ডেঙ্গু মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করলো মালদা জেলা প্রশাসন। সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। স্কুল এবং নার্সিংহোমগুলি পরিদর্শন করবে টাক্স ফোর্স। কোনও বেসরকারি নার্সিংহোম বা হাসপাতাল ডেঙ্গু প্রটোকল না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক নীতিন  সিংহানিয়া।

জানা গিয়েছে, মালদা জেলায় হুহু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।ইতিমধ্যেই  স্বাস্থ্য দফতরের তরফে মালদা জেলাকে ডেঙ্গি প্রবণ এলাকা বলে ঘোষনা করা হয়েছে। ইংরেজবাজারের চারটি ওয়ার্ড ৭,১২,১৩ ও ২৫ নম্বর ওয়ার্ড ও ১২ গ্রামপঞ্চায়েতকে হটস্পট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরই জরুরী ভিত্তিতে জেলা প্রশাসন বৈঠক ডাকে। সেখানে জেলার দুই পুরসভার সমস্ত কাউন্সিলর, গ্রামপঞ্চায়তের জন প্রতিনিধি সহ স্বাস্থ্য আধিকারিকদের ডাকা হয়।

জেলা শাসক নীতিন সিংঘানিয়া জানান, হটস্পট এলাকা গুলিতে ড্রোন সার্ভে করা হবে। যাতে কোথাও জল জমা না থাকে। সাতদিন অন্তর রিপোর্ট নেওয়া হবে। গ্রামের ক্ষেত্রে বৈঠক করতে হবে। স্কুলগুলিকেও সর্তকতা বার্তা দিতে হবে।জেলার ৩২০০ স্কুলের শিক্ষকদের সর্তক করে পরিস্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি বছরের মালদায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১২১৩ জন। গত সপ্তাহে ডেঙ্গু  আক্রান্তের সংখ্যা ছিল ১১০ জন। চলতি সপ্তাহে এখনো পর্যন্ত ৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে ইংরেজবাজারের ২৫ নম্বর ওয়ার্ড রতুয়া এক নম্বর ব্লক এবং কালিয়াচক তিন নম্বর ব্লকে। ফলে আগেভাগেই সতর্ক প্রশাসন।

গড়িয়াহাটের পর কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?