‘ভুক্তভোগী মানুষের জন্য মন্ত্রীর কাছে সময় নেই, শুভেন্দুর জন্য সময় আছে’

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নিশানা বানিয়েছেন গিরিরাজের পাশাপাশি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকেও। বাদ যাননি শুভেন্দুও।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি আসার আগে কলকাতা বিমানবন্দর থেকেই তিনি নিশানা বানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে(Giriraj Singh)। কলকাতার মাটিতে দাঁড়িয়েই তাঁকে গ্রেফতারির দাবি জানিয়েছেন। দিল্লিতে এসে সেই দাবিকে আরও জোরদার ভাবে তুলেছেন গতকাল। আর এদিন অর্থাৎ মঙ্গলবার দিল্লির যন্তরমন্তরে দাঁড়িয়েই তীব্র কটাক্ষ হানলেন অপর এক মন্ত্রীকে। তবে তাতে মূল মন্ত্রীর দিক থেকে আক্রমণের নিশানা ঘুরিয়ে দেননি তিনি। বিঁধেছেন তাঁকেও। তিনি তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন তিনি নিশানা বানিয়েছেন গিরিরাজের পাশাপাশি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকেও(Sadhvi Niranjan Jyoti)।

বাংলার কয়েক লক্ষ মানুষের ১০০ দিনের কাজের টাকা বকেয়া আছে। একই সঙ্গে বকেয়া আছে আবাস যোজনার টাকাও। সেই বকেয়া টাকা আদায়ের জন্যই দিল্লিতে তৃণমূলের ২ দিনের ধর্না কর্মসূচি। সেই সূত্রেই তৃণমূলের প্রতিনিধিদল দেখা করতে চেয়েছিল গিরিরাজের সঙ্গে। কিন্তু তিনি দিল্লিতে থেকেই সময় দেননি তৃণমূলকে। এদিন সাধ্বী নিরঞ্জন জ্যোতি তৃণমূলকে সময় দেন সন্ধ্যা ৬টার সময়। সেই দেরীর কারণ হিসাবে তৃণমূলকে জানানো হয়েছিল মন্ত্রীর বিমান দিল্লি পৌঁছাবে বিকাল ৫টায়। অথচ এদিনই সাধ্বী বঙ্গ বিজেপির(BJP) নেতা ও বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) সঙ্গে দেখা করেন বিকাল ৪টের সময়ে মন্ত্রকের দিল্লির অফিসেই। কেন্দ্রীয় মন্ত্রীদের এই দ্বিচারিতাকেই এদিন নিশানা বানিয়েছেন অভিষেক।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ তৃণমূলের প্রতিনিধি দলকে মঙ্গলবার দুপুর ১২টায় সময় দিয়েছিলেন। কিন্তু পরে সেই সময় বদলে দেওয়া হয়। চিঠি দিয়ে জানানো হয় মন্ত্রী থাকবেন না। যে মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হল, বলা হল তাঁর বিমান ৫টায় নামবে। তাই সন্ধ্যা ৬টায় দেখা করবেন তিনি তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে। অথচ খবর পাচ্ছি, উনি বিকেল ৪টেয় সময় দিয়েছেন শুভেন্দুকে। তা হলে বুঝুন, ভুক্তভোগী মানুষের জন্য মন্ত্রীর কাছে সময় নেই, শুভেন্দুর জন্য সময় আছে।’

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প