৫ বছর ইয়েরওয়াদা জেলে কাটানোর বিষয়ে আবারও মুখ খুললেন সঞ্জয় দত্ত

কাছ থেকে বেআইনীভাবে অস্ত্র কিনে মজুত করার অপরাধে সঞ্জয় দত্তকে ২০১৩ সালে পাঁচ বছরের কারাবাসের আদেশ দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি বেশ চর্চিত। রিলেশন, একাধিকবার হাজতবাস করেছেন তিনি। তাঁর বায়োপিকে তাঁর জীবনী সবটাই দেখানো হয়েছিল। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর। ছবিটি বেশ প্রশংসিতও হয়েছিল। সম্প্রতি সঞ্জয় দত্ত পুণের ইয়েরওয়াদা জেলে পাঁচ বছর কাটানোর বিষয়ে মুখ খুললেন। অভিনেতাকে ২০০৭ সালে টাডা আদালত গ্রেফতার করার পর কারাগারে পাঠিয়েছিল। সঞ্জয় দত্ত, শীঘ্রই রণবীর ব্রারের শো স্টার বনাম ফুড সারভাইভালের একটি পর্বে উপস্থিত থাকবেন। সেখানেই তিনি জেলে সময় কাটানোর বিষয়ে কথা বলেছেন। প্রোমোতে সেই চিত্র উঠে এসেছে।

অভিনেতাকে বলতে শোনা যায়, “প্রথমবার যখন আমি জেলে গিয়েছিলাম, –আন্না, অক্ষয়, অজয়, শাহরুখ, সবাই এসে আমাকে শুভকামনা জানিয়েছিলেন। জেল খাটতে আমার কোনো অবকাশ ছিল না। আমি আমার মন তৈরি করে নিয়েছিলাম যে, হ্যাঁ আমাকে যেতে হবে, আমাকে এর মুখোমুখি হতে হবে। ছয় বছরে, আমি এটির মুখোমুখি হয়েছি, এটি পরিচালনা করেছি, অনেক কিছু শিখেছি। আমি সেখানে সময়টা রান্না, শাস্ত্র এবং কাজ শিখতে ব্যবহার করতাম। সুস্থ শরীর নিয়েই বেরিয়ে এসেছি।” তবে কারাগারে থাকার কথা এই প্রথম নয়। এর আগেও একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, “জেলে থাকাকালীন আমাকে সবাই বলেছিল আপনি কাপটি তুলতে পারবেন না, আপনি ময়লা তুলতে পারবেন না, কারণ আমি খুনি। খুনি জিনিসটি হল কারো মনকে বন্দী করা যেখানে আপনি যা করতে চান তা করতে পারবেন না। কিন্তু জেল হল জেল। আমার দিন সকাল ছয়টায় শুরু হত। প্রথম দিকে, আমি কান্নাকাটি করতাম এবং আমার পরিবার, আমার বাচ্চাদের কথা ভাবতাম। কিন্তু তারপর আমি নিজেকে বলেছিলাম, আমাকে এই সময়টাকে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে। এরপর আমি কাজ শুরু করলাম। আমি ছিলাম।” উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে দেশব্যপী ব্যাপক হিন্দু-মুসলমান দাঙ্গার হয়েছিল।

তার কয়েক মাসের মধ্যেই ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইতে ১৩টি জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়। যাতে মারা গিয়েছিলেন ২৫৭ জন, আহত হয়েছিলেন সাতশোরও বেশী মানুষ। অভিযুক্তদের কাছ থেকে বেআইনীভাবে অস্ত্র কিনে মজুত করার অপরাধে সঞ্জয় দত্তকে ২০১৩ সালে পাঁচ বছরের কারাবাসের আদেশ দেওয়া হয়। বাকি অভিযুক্তদের মধ্যে ১০ জনের ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেওয়া হয়। কাজের ফ্রন্টে, সঞ্জয় তামিল অভিনেতা লিও-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন, যেখানে তিনি ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন। 

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবের মধ্যেই অন্ধ্রপ্রদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা