‘ডাকা হয়েছে তাই এসেছি,’ পিএসি বৈঠকে যোগ দিয়ে জানালেন মুকুল

স্পিকারের নির্দেশ মেনেও হাজির ছিলেন না কোনও বিজেপি বিধায়ক। গেরুয়া শিবিরের দাবি, পিএসি চেয়ারম্যান নিয়োগ রীতি মেনে হয় নি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার দীর্ঘদিন বাদে বিধানসভায় গেলেন মুকুল রায়। আগেই জানা গিয়েছিল ২৬ নভেম্বর পিএসির বৈঠকে উপস্থিত থাকবেন মুকুল রায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তাই শুক্রবার বিধানসভায় এসেছিলেন মুকুল রায়। যদিও তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এখনও তিনি অসুস্থ, কিন্তু স্পিকারের তলবে এসেছেন। যদিও বিধানসভায় সংবিধান দিবস পালন ও পিএসি বৈঠকে গরহাজির ছিলেন বিজেপি বিধায়করা। স্পিকারের নির্দেশ মেনেও হাজির ছিলেন না কোনও বিজেপি বিধায়ক। গেরুয়া শিবিরের দাবি, পিএসি চেয়ারম্যান নিয়োগ রীতি মেনে হয় নি। তাই সংবিধান দিবস বিরোধী দলনেতার ঘরেই পালন করা হবে।

পিএসি চেয়ারম্যান নিয়ে মুকুল রায়ের নিয়োগ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ দ্রুত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে পিএসি চেয়ারম্যান নিয়োগ নিয়ে সিদ্ধান্ত জানাতে হবে। এর মাঝেই পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী আজ বিধানসভায় পিএসি বৈঠকে মুকুল হাজির থাকলেও গরহাজির ছিল বিজেপি বিধায়করা। গেরুয়া শিবিরের পরিষদীয় দলের বক্তব্য, পিএসি নিয়ে তাদের বঞ্চনা করা হয়েছে। বিধানসভার রীতি ভাঙা হয়েছে। অতীতে বারংবার দেখা গিয়েছে পিএসসি চেয়ারম্যান বিরোধী দল থেকে হয়েছে। মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও তাঁকেই চেয়ারম্যান করা হয়েছে পিএসির। সেই ‘তুচ্ছ’ কারণ দেখিয়েই বিধানসভায় সমস্ত সরকারি অনুষ্ঠান আগামী দিনেও গরহাজির থাকবেন তাঁরা।

এদিনের বিধানসভায় পিএসি বৈঠক নিয়ে মুকুল রায় জানিয়েছেন, ‘ডাকা হয়েছে তাই এসেছি আমি।’ দীর্ঘ অসুস্থতার কারণেই স্পিকারের কাছ থেকে ছুটি নিয়েছিলেন মুকুল রায়। যদিও বিধানসভায় বারবার সরকারি অনুষ্ঠানে বিরোধীদের বয়কট প্রসঙ্গে স্পিকার কটাক্ষের সুরে জানিয়েছেন, ‘সরকারকে সচল রাখতে গেলে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অযথা বিতর্ক তৈরি করার জায়গা এটা নয়। আমি বিশ্বাস করি যাঁরা সাংবিধানিক পদে রয়েছেন তাঁরা এটা মনে রাখবেন। কেন বিরোধীরা ছিল না তা তারাই বলতে পারবে। তবে বিধানসভার যে কোনও অনুষ্ঠান, কোনও কর্মসূচি শাসক-বিরোধী সকলের জন্য। সেখানে সবার উপস্থিতিই একান্ত ভাবে কাম্য।’

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!