সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

সিগন্যালিংয়ের কাজের জন্যে আগামী মঙ্গলবার ও বুধবার (১৫-১৬ সেপ্টেম্বর) একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিগন্যালিংয়ের কাজের জন্যে আগামী মঙ্গলবার ও বুধবার (১৫-১৬ সেপ্টেম্বর) একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল। পাশাপাশি বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের সময়সূচী এবং যাত্রাপথও বদল করা হয়েছে। রেল সূত্রের খবর, ওই দিনগুলিতে আসানসোল ডিভিশনের মুগমা ও কালুবাথান স্টেশনের মধ্যে সাত ঘণ্টার নন-ইন্টারলকিংয়ের কাজ হবে। সেই কারণেই গয়া–আসানসোল এক্সপ্রেস এবং আসানসোল–বরকাকানা মেমু লোকাল বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

অন্যদিকে হাটিয়া–বর্ধমান এক্সপ্রেস ১৫-১৬ সেপ্টেম্বর দুই দিনই আসানসোল পর্যন্ত চলবে। সেখান থেকেই আবার নির্দিষ্ট সময়ে যাত্রা করবে। তাই যাত্রীদের গন্তব্যে যাওয়ার আগে ট্রেনের অবস্থান-সময়সূচী সম্পর্কে ভালমতো জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল। আর আসানসোল ডিভিশনের মুগমা ও কালুবাথান স্টেশনের মধ্যে কাজ চলার জন্যে দূরপাল্লার কয়েকটি ট্রেন এই দুইদিন একটু দেরিতে ছাড়বে। ১৫ সেপ্টেম্বর কলকাতা–অমৃতসর এক্সপ্রেস ৬০ মিনিট দেরিতে ছাড়বে। কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেস ৫০ মিনিট দেরিতে ছাড়বে। দ্বারভাঙ্গা–চার্লাপল্লি এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের থেকে ৯০ মিনিট দেরিতে ছাড়বে। পটনা–ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস ৭৫ মিনিট দেরিতে ছাড়বে। আর ১৬ সেপ্টেম্বর কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে ছাড়বে। যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে রেল। আর দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

এদিকে আগামিকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) যাত্রীসুরক্ষা এবং ট্রেন চলাচলের গতি আরও উন্নত করতে ব্যান্ডেল স্টেশনের ট্রাফিক ও পাওয়ার ব্লক করে কাজ করবে পূর্ব রেল। এদিন সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত প্রায় ৭৫ মিনিট এই কাজ চলবে। আর সেই কারণে ব্যান্ডেল লাইনের কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক