দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বারুইপুর। এবার বাবার বিরুদ্ধে দুই মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। বড় মেয়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন পাষণ্ড বাবা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিশ। অভিযুক্ত পেশায় ফেরিওয়ালা।

ঘটনার সূত্রপাত গত ডিসেম্বরে। ধৃতের বড় মেয়ের অভিযোগ, গত ডিসেম্বর মাস থেকে প্রথমে তার উপর শারীরিক নির্যাতন করে সে। সেই অত্যাচার সহ্য করতে না পেরে ধৃতের বড় মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তারপরেই বাবার কুনজের পড়ে ছোট মেয়ে। তার উপর পৈশাচিক আচরণ শুরু করে ধৃত অভিযুক্ত। ছোট মেয়ের অভিযোগ, বাবার নির্যাতনের কথা মাকে জানিয়েও সুরাহা হয়নি। তিনি সব জেনেশুনেও চুপ করে থাকতেন। ফোনে বড় দিদির সঙ্গে কথা হয় তার। তারপর দুই বোনই মাকে জানিয়েছিল বিষয়টি। তার পরেও মা চুপ করে থেকেছেন। এমনটাই অভিযোগ দুই বোনের।

আরও পডুন: সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

বিষয়টি আর সহ্য করতে না পেরে ১০০ নম্বরে ডায়াল করে সবটা জানায় বড় মেয়ে। অভিযোগ পেতেই অ্যাকশনে নামে পুলিশ। অভিযুক্তকে কুলপি রোড থেকে গ্রেফতার করে বারুইপুর মহিলা থানার পুলিশ। আগামিকাল রবিবার ধৃতকে আদালতে পেশ করা হবে। এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। চলতি বছরেই বারুইপুরে নৃশংস ধর্ষণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় নির্যাতিতার পরিবারকে ন্যায় দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। ধর্ষণের মতো ঘটনায় পুলিশকে খোলা হাতে কাজ করতে নির্দেশ দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

বিনামূল্যে সোমনাথ দর্শনে বাঁকুড়া থেকে রওনা ৩৫ তীর্থযাত্রীর, পুরো সফরের খরচ রাজ্য সরকারের

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই