আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আপ বিধায়ক আমানাতুল্লাহ খানের বাড়িতে ইডির হানা

নিজস্ব প্রতিনিধিঃ ইডির নজরে আরও এক আপ বিধায়ক। মঙ্গলবার সকালে দিল্লির আপ বিধায়ক আমানতুল্লাহ খানের বাড়িতে পৌঁছয় ইডি। আর্থিক তছরুপের মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তল্লাশি অভিযান। ৪৯ বছর বয়সী আমানাতুল্লাহ দিল্লির ওখলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক। দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তিনি।

দিল্লির ওয়াকফ বোর্ডে অবৈধ নিয়োগের সঙ্গে বিধায়কের জড়িত থাকার অভিযোগ। তাঁর বিরুদ্ধে সরকারি নির্দেশিকা উপেক্ষা করে নিয়ম ভঙ্গ করে ৩২ জনকে অবৈধভাবে দিল্লি ওয়াকফ বোর্ডে নিয়োগ করানোর  অভিযোগ। তাঁর বিরুদ্ধে দিল্লির দুর্নীতি দমন ব্যুরো ও সিবিআই এরকাছে মামলা জমা পড়েছে। ফলে এই অভিযোগের ভিত্তিতেই তাঁর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা।

প্রসঙ্গত, গত বুধবারই  আপ নেতা সঞ্জয় সিংকে আবগারি দুর্নীতি ও আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করে ইডি। তারপরেই আরও এক আপ নেতার বাড়িতে ইডি। আগে আপ নেতা তথা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও আবগারি দুর্নীতিতে অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়েছেন। এভাবে আপ নেতাদের লক্ষ্য করে অভিযানে সন্দিহান খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ