বন্ধু-বান্ধবদের সঙ্গে লরিতে চেপে দুর্গা মাকে বাড়ি আনলেন স্বস্তিকা, দিলেন বরণের ছবি

এদিকে গত দুদিন আগে লরি করে বহু দূর থেকে প্রতিমা নিয়ে এসেছেন স্বস্তিকা। শহর কলকাতার পাড়ায় পাড়ায় এখন পুজোর গন্ধ। বাড়িতে পুজো হওয়ায় সেই আনন্দে মাততে প্রস্তুত অভিনেত্রী স্বস্তিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো এখনও ৮ দিন বাকি। কিন্তু কলকাতায় গতকাল থেকেই কিছু কিছু বড় পুজোর দরজা খুলেছে ভক্তদের জন্যে। তবে আগামিকাল মহালয়া, পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু। তবে তারকাদের মনে পুজো শুরু হয়ে গিয়েছে অনেকদিন। পুজোর প্ল্যান ইতিমধ্যেই শেষ। পুজোর কটা দিন কোনও কাজে মন দেবেন না কেউই। তবে অনেক তারকার বাড়িতে দুর্গাপুজো হয় ধুমধাম করে। যেমন, রান্নাঘরের রানী সুদীপা, স্বস্তিকা মুখোপাধ্যায়, আবার অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর এ বছর বাড়িতে দুর্গাপুজো করবেন সংযুক্তা।

এদিকে গত দুদিন আগে লরি করে বহু দূর থেকে প্রতিমা নিয়ে এসেছেন স্বস্তিকা। শহর কলকাতার পাড়ায় পাড়ায় এখন পুজোর গন্ধ। বাড়িতে পুজো হওয়ার আনন্দে মাততে প্রস্তুত অভিনেত্রী স্বস্তিকা। প্রত্যেকবারের মতো এবারও অভিনেত্রীর বাড়িতে পুজো হচ্ছে। সম্প্রতি বাড়িতে দুর্গাপ্রতিমা আনার ভিডিও নিজেই পোস্ট করলেন অভিনেত্রী। যেখানে লরি করে বহু দূর থেকে প্রতিমা আনতে দেখা গেল অভিনেত্রীর বন্ধু-বান্ধবদের। বাড়িতে প্রতিমা আসার পর তাঁকে বরণ করে বাড়িতে তোলেন স্বস্তিকা।

এদিন ইনস্টাগ্রামে দুটি ভিডিও পোস্ট করে স্বস্তিকা লেখেন, ‘and SHE arrives, বলো দুগগা মাই কি জয়’। তবে স্বস্তিকার বাড়িতে দুর্গাপ্রতিমা আনার ভিডিওতে স্পষ্ট শিয়ালদহ স্টেশন চত্ত্বর ও কোলে মার্কেটের ছবি। সুতরাং সেখান থেকেই দুর্গা মাকে এনেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রীর ভিডিওর নীচে কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, ‘পুজোতে সত্যিই কলকাতা ছাড়া ভালো লাগে না।’ স্বস্তিকার তবে শুধু এবার নয়, গত বছরও বাড়ির দুর্গাপুজোয় মেতেছিলেন স্বস্তিকা। পুজোর নানান মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সিঁদুরও খেলেছেন নায়িকা। 

 

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?