মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শান্তিনিকেতনের আন্দোলন শুরু তৃণমূলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি উপেক্ষা করেছে বিশ্বভারতী। আর তাই রবীন্দ্রনাথের ছবি বুকে রেখে আন্দোলন শুরু করে দিল তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে(Kabiguru Rabindranath Tagore) অবমাননার অভিযোগ। আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে বীরভূমের(Birbhum) শান্তিনিকেতনের(Shantiniketan) কবিগুরু হস্তশিল্প কেন্দ্রের সামনে আন্দোলন শুরু করল তৃণমূল(TMC)। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছে। পুজোর কিছু দিন আগেই UNESCO’র তরফ থেকে শান্তিনিকেতনকে World Heritage Site’র তকমা দেওয়া হয়। সেই স্বীকৃতির পর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের(Viswa Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নির্দেশে শান্তিনিকেতনের ক্যাম্পাসে ৩টি ফলক বসায় কর্তৃপক্ষ। কিন্তু সেখানে প্রধানমন্ত্রী(Narendra Modi) ও উপাচার্যের নাম থাকলেও রবীন্দ্রনাথের নাম ব্রাত্য রাখা হয়। এই ঘটনায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। গতকাল, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, শুক্রবার সকাল ১০টার মধ্যে ওই ফলক না সরানো হলে আন্দোলন শুরু হবে। বিশ্বভারতী সেই বিষয়টিকে উপেক্ষা করায় রবীন্দ্রনাথের ছবি বুকে রেখে এদিন আন্দোলন শুরু করে দিল তৃণমূল।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, ‘বিশ্বভারতী ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। তিনিই প্রতিষ্ঠাতা। ওঁর নাম সরিয়ে দিয়েছে! পুজো বলে আমরা এটা চুপচাপ হজম করেছি। কাল সকালের মধ্যে ওই ফলক না সরালে এবং রবি ঠাকুরের নাম ফিরিয়ে না আনলে ওখানে আমাদের লোক রবীন্দ্রনাথের ছবি বুকে নিয়ে আন্দোলন শুরু করবে।’ বস্তুত মমতার হুঁশিয়ারির আগেই অবশ্য বিশ্বভারতীর ফলক-বিতর্কে কোমর বেঁধে নেমেছিল তৃণমূল। বৃহস্পতিবার বেলা ১২টা ৪৮ মিনিটে তৃণমূলের তরফে ট্যুইটারে এই নিয়ে একটি পোস্ট করা হয়। সেই পোস্টে বাংলার শাসকদল প্রশ্ন তোলে, ‘মোদিজি কি নিজেকে রবীন্দ্রনাথের চেয়েও বড় বলে মনে করছেন? বিশ্বভারতীর ফলক থেকে রবি ঠাকুরের নাম বাদ দেওয়া, মোদি এবং বিদ্যুতের নামকে প্রাধান্য দেওয়া, শুধু রবীন্দ্রনাথ নয়, প্রত্যেক ভারতীয়ের অপমান। এই প্রবণতা আসলে ইতিহাসের প্রতি অবিচার।’

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিশ্ব ঐতিহ্যক্ষেত্র ঘোষণার পর গত ১৯ অক্টোবর এই স্বীকৃতির একটি ফলক বসানো হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। বিশ্বভারতীর তরফে উপাসনা গৃহ, ছাতিমতলা এবং রবীন্দ্রভবনের উত্তরায়ণের সামনে শ্বেতপাথরের যে ফলক বসানো হয়েছে। তাতে বিশ্বভারতীর আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম রয়েছে। কিন্তু নাম নেই বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথের। আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। বিশ্বভারতীর আশ্রমিক থেকে শুরু করে প্রাক্তনী এবং শিক্ষকদের একাংশ এই ফলক দেখে ক্ষোভ উগরে দিয়েছিলেন। অনেকের দাবি, এমন ঘটনা বিশ্বভারতীতে বেনজির। কারণ, সেখানকার প্রথা অনুযায়ী কোনও উদ্বোধনী ফলক বা স্বীকৃতি ফলকে সাধারণত কারও নাম উল্লেখ করা হয় না।

ইউনেস্কোর স্বীকৃতি-ফলক বিতর্কে পিছু হঠেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। চাপের মুখে কর্তৃপক্ষের দাবি, ওই ফলক অস্থায়ী ভাবে বসানো হয়েছে। ভবিষ্যতে তা সরিয়ে দেওয়া হবে। যদিও কবে রবীন্দ্রনাথ ঠাকুরের নামহীন ফলক সরানো হবে, কবে তাঁর নামাঙ্কিত ফলক ফিরিয়ে আনা হবে, সে বিষয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি। বিশ্বভারতী কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবেও এ বিষয়ে মুখ খুলতে চাননি। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর কথা মতো বিশ্বভারতীর ফলকে কবিগুরুর নাম ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনের পথে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। এদিন সকাল থেকেই বিশ্বভারতী চত্বরে ধর্নামঞ্চ তৈরির কাজ শুরু করে দেয় জোড়াফুল শিবির। ঘড়ির কাঁটা ধরে সকাল ১০টা পার হতেই সেই ধর্না মঞ্চে বসে পড়ে আন্দোলন শুরু করে দিয়েছে তৃণমূল।  

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা