ধূপগুড়িতে হাট চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়িঃ লক্ষ্মীপুজোর দিন ধূপগুড়ির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। কেনাকাটা চলাকালীন হঠাৎ আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।  পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। দীর্ঘ ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শনিবার লক্ষ্মীপুজো। তার মধ্যে এইদিনই জলপাইগুড়ির ধূপগুড়ি বাজারে সাপ্তাহিক হাট বসে। ফলে কেনাকাটায় ব্যস্ত ছিল মানুষ। তার মধ্যেই এই বিপত্তি ঘটে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলে পৌঁছে যান ধূপগুড়ির বিধায়ক সহ ধুপগুড়ির পৌর আধিকারিকরা।

তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।  উল্লেখ্য, বিগত বছর দুয়েক আগেও ধুপগুড়ি শহরের বুকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফের শনিবার এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮