দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউজিল্যান্ডকে ১৯০ রানে হারিয়ে ফের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিনিধি, পুণে: দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ে চাপা পড়ল নিউজিল্যান্ড। জয়ের জন্য ৩৫৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৩৫.৩ ওভারে ১৬৭ রানেই গুটিয়ে গেল কিউইরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশাল রান তাড়া করতে নেমে যে লড়াকু মনোভাব দেখিয়েছিলেন কিউই ব্যাটাররা, প্রোটিয়ার বিরুদ্ধে তার সিকিভাগও দেখা গেল না। মার্কো কানসেন-কেশব মহারাজদের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, জেমস নিশামরা। প্রোটিয়াদের কাছে বিশাল রানে হেরে পয়েন্ট তালিকায় তিন থেকে চার নম্বরে নেমে গেলেন টম লাথামরা।

বুধবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। কুইন্টন ডি কক ও রাশি ভ্যান ডার ডুসেনের জোড়া শতরানের সুবাদে চার উইকেট হারিয়ে ৩৫৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। আর ওই পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে কিউরা। মাত্র ২ রান করে মার্কো জানসেনের বলে সাজঘরে ফেরেন ডেভন কনওয়ে। ৮ রানের মাথায় প্রথম উইকেট খোয়ানোর ধাক্কা সামলাতে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন উইল ইয়ং। দ্বিতীয় উইকেটে রাচিন রবীন্দ্রের সঙ্গে জুটি বেঁধে ৩৭ রান যোগ করেন। অকারণে মার্কো জানসেনের বল তুলে খেলতে গিয়ে সাজঘরে ফিরে যান রবীন্দ্র (৯)। আর তার পরেই নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামে।  

১১তম ওভারে গেরাল্ড কোয়ে‍ৎজের বলে ফেরেন ইয়ং (৩৩)। কিউই অধিনায়ক টম লাথাম (৪) ফিরে যান কাগিসো রাবাডার বলে। ডারিল মিচেলকে (২৪) সাজঘরের পথ দেখান কেশব মহারাজ। আর মিচেল সান্তনারকে (৭) দ্রুত ফেরেন। ১০০ রানে ৬ উইকেট খুঁইয়ে বড় রানে হারার মুখে এসে দাঁড়ায় নিউজিল্যান্ড। পর পর দুই ওভারে টিম সাউদি (৭) ও জেমস নিশামকে (০) ফিরিয়ে দিয়ে কিউইদের কোমর ভেঙে দেন মার্কো জানসেন ও কেশব মহারাজ। শেষে দিকে ট্রেন্ট বোল্টকে সঙ্গে নিয়ে হারের ব্যবধান কমানোর চেষ্টা করেছিলেন গ্লেন ফিলিপস।  বোল্টকে (৯) ফিরিয়ে সেই চেষ্টায় জল ঢেলে দেন কেশব মহারাজ। শেষের দিকে মরিয়া হয়ে উঠে চালিয়ে খেলে দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন ফিলিপস। শেষ পর্যন্ত ৩৬ তম ওভারে ব্যাক্তিগত ৬০ রানে ফিরে গেরাল্ড কোয়ে‍ৎজের বলে তিনি ফিরতেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস।  

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ