ইডেনে ম্যাচ দেখতে বিদ্যালয়ের ছাত্রাবাস থেকে পালালো তিন ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি,উত্তর দিনাজপুরঃ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ভারত বনাম দক্ষিন আফ্রিকার ম্যাচ দেখতে বিদ্যালয়ের ছাত্রাবাস থেকে পালালো তিন ছাত্র। বৃহস্পতিবার সন্ধে বেলায় ছাত্রাবাসের পাঁচিল টপকে পালিয়ে যায় ওই তিন পড়ুয়া। বিদ্যালয়ের পক্ষ থেকে গোয়ালপোখর থানার লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও তাদের সন্ধান মেলেনি। এই ঘটনায় ছাত্রের পরিবারগুলি উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। নিখোঁজ ছাত্রদের পরিবারের তরফ থেকে এই ঘটনার জন্য বিদ্যালয় কতৃপক্ষকেই দায়ী করেছেন।

ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ। উল্লেখ্য, গোয়ালপোখর থানার গোয়াগাঁও গ্রামের একটি বেসরকারি বিদ্যালয়ের তিন ছাত্র বিদ্যালয়ের ছাত্রাবাস থেকে বৃহস্পতিবার সন্ধে বেলায় পালিয়ে যায়। এই বিদ্যালয়ে গোয়ালপোখর(Goyalpokhor), চাকুলিয়া ব্লকের বেশ কিছু ছাত্র ছাত্রাবাসে থেকে পড়াশুনা করে। চাকুলিয়া দুই জন তৃতীয় শ্রেনীর ছাত্র এবং গোয়ালপোখরের একজন পঞ্চম শ্রেনীর ছাত্র বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপের খেলা দেখতেই ওই তিন ছাত্র পালিয়ে যায় বলে বিদ্যালয় কতৃপক্ষ মনে করছেন। আগামী ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে ভারত -দক্ষিন আফ্রিকার মুখোমুখি হবে।

এই আশায় বৃহস্পতিবার রাতে ছাত্রাবাসের প্রাচীর টপকে তিন ছাত্র পালিয়ে যায় বলে অভিযোগ। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পরই তারা খোঁজাখুঁজি শুরু করেন। পলাতক ছাত্রদের সন্ধান না পেয়ে গোয়ালপোখর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিদ্যালয়ের ছাত্রাবাস থেকে ছাত্র পালিয়ে যাবার ঘটনায় উদ্বিগ্ন ছাত্রদের পরিবার। তিন ছাত্র নিখোঁজের ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিকেই তারা দায়ী করছেন। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার(Goyalpokhor P.S.) পুলিশ।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট