Loading live market data...
Loading active stocks...
Connecting...

কোন জাদুতে ৩ বছরে ১০ লাখ হল ১০ কোটি, শিশিরকে প্রশ্ন কুণালের

ট্যুইট করে শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে প্রমাণ সহকারে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহের বুধবার নাম না করে অধিকারী পরিবারের সম্পত্তির বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসবে।’ এর জবাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) নিজের আয়কর রিটার্নের নথি সোশাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। শুক্রবার তৃণমূলের(TMC) রাজ্য সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে অধিকারী ব্রাদার্স, অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি সামনে আসবে। সব কিছুর উত্তর দিতে হবে। এই ঘড়ি ধরে বলছি। এসবের উত্তরও দিতে হবে তাঁদের।’ দেখা গেল শনি সকালেই নিজের কথা রেখেছেন কুণাল। এদিন ট্যুইট করে তিনি শুভেন্দুর বাবা তথা তৃণমূলেরই সাংসদ শিশির অধিকারীর(Sishir Adhikari) সম্পত্তি নিয়ে প্রমাণ সহকারে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। কার্যত শিশির অধিকারীর সম্পত্তির(Property Imbalance) গরমিলের অভিযোগই তুলেছেন তিনি। 

এদিনের ট্যুইটে কুণাল লেখেন, ‘শিশির অধিকারী। ২০০৯: নির্বাচনী হলফনামা: মোট সম্পদ ১০ লাখ+, তারপর কেন্দ্রীয় মন্ত্রী। ২০১২: প্রধানমন্ত্রীর দফতরের ঘোষণা: মোট সম্পদ ১০ কোটি+। ২০১৯: ৩ কোটি+। প্রশ্ন: তথ্য ঠিক না ভুল? ১০ লাখ তিন বছরে ১০ কোটি হল কী করে? ১০ কোটি কী করে কমে ৩ কোটি হল? এটা কোন জাদু?’ নিজের বয়ানের সপক্ষে ট্যুইটে নির্বাচন কমিশন এবং ভারত সরকারকে দেওয়া শিশিরবাবুর বেশ কিছু তথ্য তুলে ধরেছেন কুণাল। তাতে দাবি করা হয়েছে, ২০০৯ সালে সাংসদ হিসেবে শিশির অধিকারী নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১০ লাখ টাকার কিছু বেশি। তিন বছরের ব্যবধানে, ২০১২ সালে তখন কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন ভারত সরকারকে জমা দেওয়া তথ্যে দেখা যাচ্ছে শিশিরবাবুর সম্পত্তির পরিমাণ ১০ কোটির কিছু বেশি। আবার ২০১৯ সালে লোকসভার সময় কমিশনকে জমা দেওয়া শিশিরবাবুর তথ্য অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ৩ কোটির কিছু বেশি। কুণালের এই ট্যুইটকে ঘিরেই এখন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?