রাজ্যের ১২টি দূরপাল্লার ট্রেন আাগমী ৩ মাস বাতিল করল পূর্ব রেল! দেখে নিন তালিকা

এখনও সেভাবে কুয়াশা দেখা যায়নি। কিন্তু তার আগেই বিভিন্ন ট্রেন বাতিল করতে শুরু করে দিল রেলমন্ত্রক। এরমধ্যে ১২টি ট্রেন (৬ জোড়া) এই রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের মরশুমে কুয়াশার দাপট শুরু হয়। তবে এখনও সেভাবে কুয়াশা দেখা যায়নি। কিন্তু তার আগেই বিভিন্ন ট্রেন বাতিল করতে শুরু করে দিল রেলমন্ত্রক। সম্প্রতি পূর্ব রেল জানিয়ে দিয়েছে বেশ কয়েকটি ট্রেন বাতিলের কথা। যেগুলি আগামী তিনমাস বাতিল থাকবে কুয়াশার কারণে। এরমধ্যে ১২টি ট্রেন (৬ জোড়া) এই রাজ্যে যাতায়াত করে। যদিও এর আগে তিস্তা-তোর্সা এক্সপ্রেস বাতিল করা নিয়ে বিতর্ক হয়েছিল। পরে ট্রেনটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। এবার আরও ৬ জোড়া দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। দেখে নিন বাংলা থেকে কোন কোন ট্রেন বাতিল থাকবে আগামী তিন মাস।

১১১০৬/০১১০৬ ঝাঁসি-কলকাতা: সাপ্তাহিক ট্রেনটি প্রতি শুক্রবার চলে। এই ট্রেনটি আগামী ৩ ডিসেম্বর থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
১১১০৫/০১১০৫ কলকাতা-ঝাঁসি: একইভাবে প্রতি রবিবার কলকাতা থেকে ঝাঁসির উদ্দেশ্যে ছাড়া ট্রেনটি ২ ডিসেম্বর থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
১৪০০৪/০৪০০৪ নয়াদিল্লি-মালদহ টাউন: সপ্তাহে দুদিন চলা গুরুত্বপূর্ণ ট্রেনটি ২ ডিসেম্বর থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
১৪০০৩/০৪০০৩ মালদহ টাউন-নয়াদিল্লি: ফিরতি পথের ট্রেনটি আগামী ৪ ডিসেম্বর থেকে আগামী ১ মার্চ পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং শনিবার বাতিল থাকবে।
১৩৪২৯/০৩৪২৯ মালদহ টাউন-আনন্দ বিহার: প্রতি শুক্রবার চলা এক্সপ্রেস ট্রেনটি আগামী ৩ ডিসেম্বর থেকে পরের বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
১৩৪৩০/০৩৪৩০ আনন্দ বিহার-মালদহ টাউন: ফিরতি পথে ট্রেনটি আগামী ৪ ডিসেম্বর থেকে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শনিবার বাতিল থাকবে।
১২৯৮৮/০২৯৮৮ আজমেঢ়-শিয়ালদহ: আগামী ১ ডিসেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
১২৯৮৭/০২৯৮৭ শিয়ালদহ-আজমেঢ়: একইভাবে আগামী ২ ডিসেম্বর থেকে পরের বছরের ১ মার্চ পর্যন্ত বাতিল থাকবে ফিরতি ট্রেনটি।
১২৩২৫/০২৩২৫ কলকাতা-নাঙ্গালড্যাম: প্রতি বৃহস্পতিবার চলা ট্রেনটি আগামী ২ ডিসেম্বর থেকে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
১২৩২৬/০২৩২৬ নাঙ্গালড্যাম-কলকাতা: একইভাবে প্রতি শনিবার চলা ট্রেনটি আগামী ৪ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
১২৩৫৭/১২৩৫৭ কলকাতা-অমৃতসর: গুরুত্বপূর্ণ এই ট্রেনটি ৩০ নভেম্বর থেকে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং শনিবার বাতিল থাকবে।
১২৩৫৮/১২৩৫৮ অমৃতসর-কলকাতা: একইভাবে ফিরতি পথে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার ট্রেনটি ২ ডিসেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

হুগলির বলাগড়ে তালশাঁসের মেলা ঘিরে নজরকাড়া ভিড়

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ