বিচ্ছেদের শোকে নিজের শেষকৃত্য প্রেমিকার

বিচ্ছেদ কাটাতে এক অভিনভ কায়দা বেছে নিল চিনের শিচুয়ান প্রদেশের এক তরুণী ওয়াং। শেষকৃত্যানুষ্ঠানের আদলে একটি পার্টির আয়োজন করে ওয়াং।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রোজকার ধারাবাহিক জীবনের এক অঙ্গ প্রেম(Love)। আর প্রেম থাকলে বিচ্ছেদও(Separation) আসবে। সেই বিচ্ছেদ কাটাতে অনেকেই অনেক রকম পন্থা বেছে নেয়। এবার বিচ্ছেদ কাটাতে এক অভিনভ কায়দা বেছে নিল চিনের(China) শিচুয়ান প্রদেশের এক তরুণী ওয়াং(Wang)। ২৫ বছরের ওয়াংয়ের তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল এক যুবকের সঙ্গে। পরিবারের আপত্তিতে মাস ছয়েক আগে তার বিচ্ছেদ ঘটে। তারপর থেকেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নানা যন্ত্রনাদায়ক রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল তাঁকে। ওয়াং জানিয়েছে, বিচ্ছেদ হওয়ার পর গত ছয় মাসে একাধিক বিয়ের অনুষ্ঠানে গেছে সে। যেখানেই গেছে, বন্ধু আর স্বজনদের থেকে একই প্রশ্ন, ‘কবে বিয়ে করছ?’, ‘কবে তোমার বিয়েতে যেতে পারব?’ বিচ্ছেদের ব্যথা আর প্রশ্ন থেকে বাঁচতে এক অভিনভ পার্টির আয়োজন করে ওয়াং।

গত ২৮ অক্টোবর শেষকৃত্যানুষ্ঠানের(Funeral Programme)আদলে একটি পার্টির আয়োজন করে ওয়াং। সেই পার্টিতে নিমন্ত্রিত ছিল ওয়াংয়ের বেশ কয়েকজন বন্ধু। পার্টিতে এসে তাঁর বন্ধুরা দেখতে পায় মৃত্যু শয্যায় শুয়ে আছে ওয়াং। শয্যার চারপাশে জ্বলছে মোমবাতি। একে একে ফুল দিয়ে তাঁকে শেষ বিদায় জানাচ্ছে সবাই। নেটপাড়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। ওয়াং জানিয়েছে, পার্টি চলাকালীন নতুন জীবন ফিরে পায় সে। এরপর জীবন ও মৃত্যু নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মাতে সে। আরও জানা গিয়েছে, প্রেমিককে বিয়ে করতে না পেরে বিচ্ছেদ ঘটিয়েছে। সেই কষ্ট লাঘবের জন্য এমন অভিনব পন্থা বেছে নেয় সে। এখন নতুন করে আবার জীবন শুরু করতে চায় ওয়াং।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক