মা কালীর পুজো করে বিপ্লবীরা ইংরেজদের বিরুদ্ধে অভিযানে বেরোতেন

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ১৯৩১ – ১৯৩৩ সালে পরপর তিনজন অত্যাচারী জেলাশাসককে খুন করেছিলেন বিপ্লবীরা। শ্যাওড়া গাছের নিচে মা কালীর পুজো করে বিপ্লবীরা ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান করতে বেরোতেন। দেশ থেকে ব্রিটিশ শাসন(British Period) ১৯৪৭ এ চলে গেলেও সেই গাছটিতে প্রতিবছর অমাবস্যার পরে মা কালীর পুজো হয়ে আসছে এখনো। মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের লালদীঘি পূর্বপাড়ের (Purbapara)ঘটনা এটি।

ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই লালদিঘির(Laldighi) পাড়ে প্রায় দেড়শ বছরের পুরনো একটি শ্যাওড়া গাছের নিচে মা কালীর মূর্তি রেখে পুজো হয়ে আসছে প্রতিবছর। এলাকার হাজার খানেক মানুষ এই পুজোর সময় নিজেদের ব্যস্ত করে রাখেন পুজো করতে। তবে দীর্ঘ বহু বছর ধরে ঐতিহাসিক এই শ্যাওড়া গাছ সহ গাছ চত্বরটি সংস্কারহীন অবস্থায় পড়েছিল। ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসুর উদ্যোগে ভারতের ইতিহাস বিজড়িত বিপ্লবীদের পিঠস্থান এই লাল দিঘির পূর্ব পাড়ে কালীপুজোর জন্য শ্যাওড়া গাছের নিচ বাঁধিয়ে দেওয়া হচ্ছে।

তাছাড়াও সংলগ্ন কিছুটা এলাকা ঢালাই করা হচ্ছে। যাতে করে পুজো পার্বণে সুবিধা হয় মানুষজনদের। ভারতের ইতিহাস রক্ষার্থে সৌরভ বসুর(Sourav Basu) এ হেন প্রচেষ্টা আগামী প্রজন্মের কাছে আরেক ঐতিহাসিক নজির হয়ে থাকবে এমনটাই মত এলাকাবাসীদের। তাই প্রতিবছরের মত এবারও সেই শ্যাওড়া গাছের নিচে শক্তির আরাধনায় মেতে উঠতে চলেছেন এলাকার মানুষজন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের