চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সেমিতে উঠতে ৪০ বলে ৩৩৮ রান চাই পাকিস্তানের

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের শেষ ম্যাচে জ্বলে উঠল ইংল্যান্ডও। শনিবার ইডেন গার্ডেন্সে গ্রুপ লিগের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩৩৭ রান তুলল জস বাটলার বাহিনী। জনি বেয়ারস্টো, জো রুট ও বেন স্টোকস-তিন জনেই অর্ধশতরান করেছেন। পাকিস্তানের পক্ষে হ্যারিস রউফ ৩টি এবং শাহিন আফ্রিদি দুই উইকেট নিয়েছেন।

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলের গোড়াপত্তন করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। প্রথম পাওয়ার প্লে’তে ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭২ রান তোলেন। শেষ পর্যন্ত ১৪ ওভারে বল করতে এসে মালানকে (৩১) ফিরিয়ে জুটি ভাঙেন ইফতিখার আমেদ। এর পরে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান বেয়ারস্টো ও জো রুট। ৫২ বলে অর্ধশতরান পূর্ণ করেন বেয়ারস্টো। তবে খানিকবাদে হ্যারিস রউফের বলে সালমান আলী আঘার হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন তিনি (৫৯)।  এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে পাক বোলারদের শাসন করতে থাকেন জো রুট ও বেন স্টোকস। দুজনেই অর্ধশতরান করেন।

৪১ তম ওভারে বল করতে এসে মারমুখী বেন স্টোকসকে (৮৪) ফিরিয়ে ১৩২ রানের জুটিতে ভাঙন ধরান শাহিন আফ্রিদি। নিজের পরের ওভারে দুরন্ত ছন্দে থাকা জো রুটকে (৬০) ফিরিয়ে ফের ইংল্যান্ড শিবিরে ধাক্কা দেন আফ্রিদি। কিন্তু সেই ধাক্কা সামলে দলকে টেনে নিয়ে যান অধিনায়ক জস বাটলার ও হ্যারি ব্রুক। পঞ্চম উইকেটে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন দুজনে। ২৬ বলে ৪৫ রান যোগ করে দলকে তিনশোর গণ্ডি পার করিয়ে দেন। তাণ্ডব চালানো হ্যারি ব্রুককে (১৭ বলে ৩০) ফিরিয়ে দেন হ্যারিস রউফ। ৪৮তম ওভারে দ্রুত রান নিতে গিয়ে সাজঘরে ফেরেন বাটলার (১৮ বলে ২৭)। ৪৯ তম ওভারে মইন আলিকেও ফেরান (৮) রউফ। ৫০ তম ওভারে বল করতে এসে ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দেন মোহাম্মদ ওয়াসিম। চতুর্থ বলে ফেরান ডেভিড উইলিকে (৫ বলে ১৫ রান)। পরের বলে ফিরিয়ে দেন গাস আটকিনসনকে (০)। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট খুঁইয়ে ৩৩৭ রান তোলে ইংল্যান্ড। ক্রিস ওকস ৪ রানে অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ