প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৩ এপ্রিল বাংলায় প্রথম দফার বিধানসভা ভোট। আর প্রথম দফায় ১৫২টি আসনের মধ্যেই ৬৬টিকে ‘রেড অ্যালার্ট’ কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে যেমন রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম, তেমনই রয়েছে অধীর চৌধুরীর বহরমপুর।

প্রথম দফার ভোটে ‘ভাগ্য বিধাতা’ হতে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন ১,৪৭৮ জন। ভোটে লড়তে প্রতিটি প্রার্থীকেই নিজের সম্পত্তির হিসাবের পাশাপাশি বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত বিবরণ হলফনামা আকারে নির্বাচন কমিশনের কাছে পেশ করতে হয়। বাংলায় প্রথম দফায় ভাগ্যপরীক্ষায় নামা ১,৪৭৮ জনের মধ্যে ১,৪৭৫ জনের হলফনামা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি নির্বাচনী নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। ওই প্রতিবেদন অনুযায়ী, ‘প্রথম দফার ভোটের লড়াইয়ে নামা ১,৪৭৫ জনের মধ্যে ৩৪৫ জন বা ২৩ শতাংশের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে। তার মধ্যে আবার ২৯৪ জন বা ২০ শতাংশের বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি অপরাধে মামলা (গুরুতর ফৌজদারি অপরাধ বলতে বোঝায়, যে ধারায় কমপক্ষে পাঁচ বছর বা তার বেশি শাস্তির বিধান রয়েছে এবং জামিন অযোগ্য)।’ এডিআরের প্রতিবেদন অনুযায়ী, ‘প্রথম দফায় ভোট ময়দানে ভাগ্যপরীক্ষায় নামা ১৯ জনের বিরুদ্ধে রয়েছে খুনের মামলা (ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা)। ১০৫ জনের বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার (ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারা) মামলা। ৯৮ জনের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার মামলা রয়েছে। ছয় জনের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলা (ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৬ ধারা)।

কোনও নির্বাচনী কেন্দ্রে যদি তিন কিংবা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে ঘোষিত ফৌজদারি মামলা থাকে, তাহলে অশান্তির আশঙ্কায় সেই কেন্দ্রকে ‘রেড অ্যালার্ট’ আসন হিসাবে চিহ্নিত করে নির্বাচন কমিশন। এদিন এডিআরের প্রতিবেদনে জানানো হয়েছে, ‘প্রথম দফার ১৫২ আসনের মধ্যে ৬৬টিই রেড অ্যালার্ট আসন। তালিকায় রয়েছে-নন্দীগ্রাম, খেঁজুরি, সুতি, ভরতপুর, আসানসোল উত্তর, মুর্শিদাবাদ, এগরা, রেজিনগর, রামপুরহাট, করণদিঘি, মেখলিগঞ্জ, ইংরেজবাজার, চোপড়া, বহরমপুর, কোচবিহার দক্ষিণ, সুজাপুর, হাসন, খড়গ্রাম, গোপীবল্লভপুর, ডাবগ্রাম-ফুলবাড়ি, পাঁশকুড়া পশ্চিম, পিংলা, কাঁথি দক্ষিণ, লালগোলা।

তালিকায় রয়েছে সোনামুখী, কান্দি, বোলপুর, দিনহাটা, গড়বেতা, শিলিগুড়ি, হরিরামপুর, নারায়ণগড়, দুর্গাপুর পূর্ব, বড়ঞা, আলিপুরদুয়ার, ডোমকল, রতুয়া, সিউড়ি, পটাশপুর, কুশমন্ডি, মাটিগাড়া-নকশালবাড়ি, মোথাবাড়ি, জলপাইগুড়ি, দুবরাজপুর, ফরাক্কা, শালবনি, রানিনগর, রায়গঞ্জ, নন্দকুমার, জয়পুর, মালতীপুর, ময়ূরেশ্বর, সাগরদিঘি, পাণ্ডবেশ্বর, বারাবনি, বড়জোড়া, ধূপগুড়ি, দুর্গাপুর পশ্চিম, গোয়ালপোখর, নলহাটি, হরিহরপাড়া, জলঙ্গি, মেদিনীপুর, দার্জিলিং, কাঁথি উত্তর ও কেশপুর।

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান