ডি ককের দুরন্ত শতরান, পঞ্জাবকে ১৯৬ রানের লক্ষ্য দিল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ওপেনার কুইন্টন ডি ককের অপরাজিত ১১২ রানের দৌলতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে লড়াকু স্কোর দাঁড় করাল মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ১৯৫ রান তুললেন হার্দিক পাণ্ড্যরা।

টস জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। মুম্বইয়ের হয়ে গোড়াপত্তনে নেমে ভাল সূচনা করতে পারেননি রায়ান রিকেলটনরা। তৃতীয় ওভারে বল করতে এসে মুম্বইকে জোড়া ধাক্কা দেন আর্শদীপ সিংহ। প্রথম বলে ফেরান রায়ান রিকেলটনকে (আট বলে দুই রান)। পরের বলেই সাজঘরের পথ ধরান সূর্যকুমার যাদবকে (০)। সেই জোড়া ধাক্কা সামলে দলকে সামনের দিকে টেনে নিয়ে যান কুইন্টন ডি কক ও নমন ধীর। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ধীরের সহজ ক্যাচ ফস্কান যুজবেন্দ্র চহাল। তখন ১০ রানে ব্যাট করছিলেন ধীর। জীবন পেয়ে আর কোনও ভুল করেননি। মারমুখী মেজাজে খেলে ২৮ বলেই ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছে যান ডি কক। ১০.২ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরোয় মুম্বই। ২৯ বলে নিজের অর্ধশতরান তুলে নেন ধীর-ও। তবে অর্ধশতরানের পরেই শশাঙ্ক সিংহের বলে বড় শট খেলতে গিয়ে জেবিয়ার বার্টলেটের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। ভেঙে যায় ১২২ রানের জুটি।

ধীর ফেরার পরে হার্দিক পাণ্ড্যকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ডি কক। ২৭ বলে ৪১ রান যোগ করেন দুজনে। ১৮তম ওভারে মার্কো জানসেনের বলে ফিরে যান হার্দিক (১২)। পরের ওভারে বল করতে এসে শেরফানে রাদারফোর্ডকে (১) ফিরিয়ে মুম্ব্ইকে জোর ধাক্কা দেন আর্শদীপ। একা কুম্ভ হয়ে লড়াই চালানো ডি কক ৫৩ বলেই সাতটি চার ও সাতটি ছক্কার সাহায্যে ব্যক্তিগত শতরানে পৌঁছন। ঝুঁকি নিয়ে রান নিতে গিয়ে শেষ ওভারের পঞ্চম বলে আউট হন তিলক বর্মা (৩ বলে ৮)। শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে ১৯৫ রানে পৌঁছয় মুম্বই। ডি কক ৬০ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন। পঞ্জাবের হয়ে আর্শদীপ সিংহ ২২ রানে তিন উইকেট নিয়েছেন।

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান