এই মুহূর্তে

দীপাবলিতে প্রথমবার সদ্যোজাত পুত্রের ছবি প্রকাশ্যে আনলেন জিৎ

নিজস্ব প্রতিনিধি: টলিউডে খুশির মরসুম। পুজোর ঠিক আগেই দ্বিতীয়বার বাবা হওয়ার কথা জানিয়েছিলেন টলি সুপারস্টার জিৎ। মেয়ের ১১ বছর পর দ্বিতীয়বার বাবা হলেন জিৎ। গত ১৬ অক্টোবর জিতের সংসারে এসেছে তাঁর দ্বিতীয় সন্তান। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন জিতের স্ত্রী মোহনা। মোহনার দ্বিতীয়বার প্রেগনেন্সির কথা একদম শেষ পর্যায়ে এসে জানিয়েছেন অভিনেতা। মেয়ে ও স্ত্রীর সঙ্গে দুর্দান্ত ছবি দিয়ে। এদিকে টলিউডের আরও এক দম্পতি দ্বিতীয় বার বাবা-মা হবেন আগামী মাসেই। হ্যাঁ, ছেলের ৩ বছরের মধ্যে আবারও প্রেগন্যান্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এদিকে মেয়ের এগারো বছর পর জিতের পরিবারে তাঁর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল।

কিন্তু ট্রেন্ডিং মেনে ছেলের নাম এবং ছবি কোনোটাই প্রকাশ করেননি অভিনেতা। এবার দিওয়ালির দিন প্রকাশ্যে আনলেন তাঁর দ্বিতীয় সন্তানের ছবি। জিতের দ্বিতীয় সন্তানের ছবি দেখার জন্য সকলেই মুখিয়ে ছিলেন। অবশেষে ১২ নভেম্বর ইনস্টাগ্রামের স্টোরিতে ছেলের ছবি পোস্ট করেছেন জিৎ। একই সঙ্গে তাঁদের দীপাবলি উদযাপনের আরও একাধিক ছবিও পোস্ট করেছেন। তবে ছবিতে ছেলের মুখ প্রকাশ্যে আসতে দেননি অভিনেতা। জিৎ এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন তাঁর একটিতে তাঁকে সপরিবারে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। একটি ছবিতে ছেলে, মেয়ে এবং স্ত্রীকে নিয়ে পোজ দিয়েছেন তিনি। একরত্তির মুখের জায়গায় ইমোজি দেওয়া ছিল। এটাই এখন ট্রেন্ড। টলিউড বলুন বা বলিউড সন্তানের ছবি পোস্ট করলেও তাদের মুখের ছবি চট করে প্রকাশ্যে আনেন না সেলিব্রিটিরা। কিছুদিন আগেই গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষের ছেলে ধীর জন্মেছে। তার ছবিও এখনও প্রকাশ্যে আনেননি। অন্যদিকে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার মেয়ে ভামিকার ছবিও ২ বছর পরেও প্রকাশ্যে আনেননি।

কারণ একটাই স্টার কিডদের নিয়ে দর্শকদের মধ্যে আলাদা মাতামাতি থাকে, তাই সন্তানদের লাইমলাইট থেকে আলাদা রাখতে পছন্দ করেন, তারকারা। এছাড়াও ভুলভাল ছবিও ভাইরাল হয়ে যায়।আগামীতে জিৎকে মানুষ ছবিতে দেখা যাবে। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার সাড়া ফেলেছে নেটপাড়ায়। এই ছবিতে আরো অভিনয় করছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, জিতু কমল, বিদ্যা সিনহা মীম, প্রমুখ। এছাড়া তাঁকে আগামীতে বুমেরাং ছবিতেও দেখা যাবে।

 

 

Published by:

Share Link:

More Releted News:

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ