‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ঐতিহাসিক ঘরানার ছবি ‘রাজা শিবাজি’  মুক্তির আবহে অভিনেতা ও পরিচালক রীতেশ দেশমুখ উঠে এলেন এক অন্য রূপে  সাফল্যের উচ্ছ্বাসে নয়, বরং স্মৃতির আবেগে।  সম্প্রতি একটি অনুষ্ঠানে কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলেকে স্মরণ করতে গিয়ে তিনি শোনালেন তাঁদের সম্পর্কের এক আন্তরিক অধ্যায়।  তাঁর কথায়, ‘যখনই আশা আইয়ের (এই সম্ভাষণ করতেন কিংবদন্তি শিল্পীকে) সঙ্গে দেখা হতো, তখনই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন। যেমন মা তাঁর সন্তানের মাথায় আশীর্বাদের হাত রাখেন। আমার কাজের প্রশংসাই শুধু করতেন না, রাজা শিবাজি দেখার ইচ্ছেও প্রকাশ করেছিলেন এবং ছবির জন্য আশীর্বাদও করেছিলেন।’ উল্লেখ্য, আশা ভোঁসলের প্রয়াণের পর তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘রাজা শিবাজি’ ছবির একটি বিশেষ গানের মুক্তিও পিছিয়ে দিয়েছিলেন রীতেশ। এই সিদ্ধান্তেই স্পষ্ট হয়েছিল শিল্পীর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও আন্তরিক  টান।

একদিকে ঐতিহাসিক চরিত্রে অভিনয়, অন্যদিকে প্রিয় এক কিংবদন্তির আশীর্বাদের স্মৃতি   সব মিলিয়ে ‘রাজা শিবাজি’ রীতেশ দেশমুখের কাছে যেন শুধুই একটি ছবি নয়, বরং আবেগ, শ্রদ্ধা আর স্মৃতির এক বিশেষ অধ্যায়। তিনি জানান, আশা ভোঁসলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল একেবারেই পারিবারিক। স্নেহভরে তিনি তাঁকে ডাকতেন “আশা আই” বলে। প্রথম দেখা থেকেই কিংবদন্তি গায়িকা তাঁকে মায়ের মতো আগলে নিয়েছিলেন। কথার ফাঁকে একদিন রীতেশের প্রিয় খাবারের কথা জেনে নিজের হাতে রান্না করে তাঁকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন বলেও জানিয়েছেন অভিনেতা। সেই মুহূর্ত তাঁর কাছে আজও অমূল্য।শুধু ব্যক্তিগত স্নেহ নয়, রীতেশের শিল্পীসত্তার প্রতিও ছিল আশা ভোঁসলের গভীর টান। এই ছবি নিয়ে তাঁর আগ্রহ ছিল প্রবল। বলিউডের অন্যতম সফল অভিনেতার কথায়, ‘ছবির জন্য আশীর্বাদ করেছিলেন ‘আশা আই’ এবং মুক্তির পর তা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু নিয়তির নির্মমতায় সেই ইচ্ছা আর পূরণ হয়নি।’ 

উল্লেখ্য, ১ মে মুক্তি পাওয়া  ‘রাজা শিবাজি’ এখন দর্শকমহলে আলোচনার কেন্দ্রে। ছবিতে ছত্রপতি শিবাজির চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলেছেন তিনি । কিন্তু এই সাফল্যের মাঝেও তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে রয়ে গিয়েছে আশা ভোঁসলের আশীর্বাদ,  এক শিল্পীর প্রতি আরেক কিংবদন্তির অকৃত্রিম ভালবাসার স্মৃতি।বিনোদন দুনিয়ার চকচকে আলোর আড়ালে এমন মানবিক সম্পর্কের গল্প খুব কমই সামনে আসে। আর সেই কারণেই রীতেশ দেশমুখের এই স্মৃতিচারণ শুধু নস্ট্যালজিয়া নয়, শিল্পীজগতের এক উষ্ণ, আবেগময় অধ্যায় হয়ে রইল।

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু