এক সেকেন্ডে পাঠানো যাবে ১৫০টি সিনেমা, দ্রুততম ইন্টারনেট পরিষেবা চালু করল চিন

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ চিন এবার দ্রুততম ইন্টারনেট পরিষেবা শুরু  করতে চলেছে। চিনা কোম্পানিগুলো ‘বিশ্বের দ্রুততম ইন্টারনেট’ নেটওয়ার্ক উন্মোচন করে দাবি তুলেছে। এই দ্রুততম ইন্টারনেট প্রতি সেকেন্ডে ১.২ টেরাবাইট গতিতে ডেটা প্রেরণ করতে পারে। এই গতি বর্তমানের ইন্টারনেটের পরিষেবার থেকে দশ গুণ বেশি দ্রুততর। উল্লেখ্য এই দ্রুততম ইন্টারনেট পরিষেবাটি সিংহুয়া ইউনিভার্সিটি, হুয়াওয়ে টেকনোলজিস এবং সার্নেট কর্পোরেশনের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

৩,০০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত নেটওয়ার্কটি বেইজিং, উহান এবং গুয়াংজুকে একটি বিস্তৃত অপটিক্যাল ফাইবার ক্যাবলিং সিস্টেমের মাধ্যমে সংযুক্ত করে। এই পরিষেবাটি প্রতি সেকেন্ডে ১.২ টেরাবাইট (১,২০০ গিগাবিট) ডেটা প্রেরণের ক্ষমতা রাখে। বিশ্বের বেশিরভাগ ইন্টারনেট ব্যাকবোন নেটওয়ার্ক। যা প্রতি সেকেন্ডে ১০০ গিগাবাইটে কাজ করে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি প্রতি সেকেন্ডে ৪০০  গিগাবাইটে সম্পন্ন করেছে।

উল্লেখ্য, বেইজিং-উহান-গুয়াংজু সংযোগ চীনের ফিউচার ইন্টারনেট টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচারের অংশ। চিনা প্রকৌশল একাডেমির এফআইটিআই প্রকল্পের নেতা উ জিয়ানপিং বলেছেন, ‘এটি দ্রুততর ইন্টারনেট তৈরির উন্নত প্রযুক্তি। যাতে এক সেকেন্ডে ১৫০টি সিনেমা পাঠান সম্ভব হবে।‘ তবে চিনে এই পরিষেবা শুরু হলে উপকৃত হবে সকল মানুষ। কবে চিনে শুরু হবে এই ইন্টারনেট পরিষেবা তা এখনও জানা যায়নি। এই পরিষেবা শুরু হলে  মার্কিন যুক্তরাষ্ট্রের পরে চিনে চালু হবে দ্রুততম ইন্টারনেট পরিষেবা।    

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক