চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পানিট্যাঙ্কি সীমান্তে সন্তান সহ ধৃত পাকিস্তানি মহিলা

Curtesy: Google

নিজস্ব প্রতিনিধি: ভিসা ছাড়া ভারতে প্রবেশের করার অপরাধে ভারত-নেপাল সীমান্তের গ্রেফতার এক পাকিস্তানি মহিলা। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে।

জানা গিয়েছে, গতকাল শায়েস্তা হানিফ নামের ৬৩ বছরের এক মহিলাকে তাঁর ১২ বছরের ছেলেকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে ভারতে প্রবেশের আগে এস‌এসবি ৪১নং ব্যাটেলিয়ানের জ‌ওয়ানদের হাতে আটক করা হয় পাকিস্তানী মহিলা ও এক কিশোরকে। খড়িবাড়ি পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলেছে।

নেপালের ভিসা থাকার পর কেন ভারতে প্রবেশ করল তারা সেই উত্তরের সন্ধানে পুলিশ। ধৃত মহিলাকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ধৃত কিশোরকে দার্জিলিং জুভিনাল কোর্টে পাঠানো হয়েছে।‌ ধৃত মহিলা অসমের বাসিন্দা বলে পুলিশের কাছে স্বীকার করেছে। অসম থেকে কাজের সূত্রে মুম্বাইয়ে গিয়ে পাকিস্তানী পুরুষের সঙ্গে সক্ষতা ও পরিচয় এবং বিয়ে করে পাকিস্তানে যান মহিলা। পরে কাজের সূত্রে সৌদি আরব যান মহিলা ও তার স্বামী। ভারতের ভিসা না পেয়ে নেপালে ঘোরার ভিসা করে ভারতে প্রবেশ করতে গিয়ে গ্রেফতার হন মহিলা।

জানা গিয়েছে, তাদের কাছে পাসপোর্ট ও নেপালের ভিসা ছিল। কিন্তু ভারতের ভিসা না থাকায় ধৃত পাকিস্তানি মা ও ছেলেকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ভারত, নেপাল সহ বিভিন্ন দেশের লক্ষাধিক টাকা পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্তের স্বার্থে আদালতে সাতদিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানান হয়েছে। পাশাপাশি ওই মহিলা সত্য কথা বলছেন কিনা তার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ