জয়নগরকাণ্ডে বাড়ি ভাঙচুর এবং অগ্নি সংযোগ, গ্রেফতার ৩ তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সোমবার জয়নগরে তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করের খুনের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এবার আগুন লাগিয়ে গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগও রয়েছে। পুলিশ গ্রেফতার করেছে তিন জনকে। অভিযুক্তদের নাম নজরুল মণ্ডল, আকবর ঢালি, আমানুল্লাহ জমাদার। এলাকায় তাঁরা তিনজনই তৃণমূল হিসাবে পরিচিত।

সইফুদ্দিন লস্করের খুনের ঘটনার প্রতিবাদে বাঁধে তৃণমূল এবং সিপিএমের মধ্যে সংঘর্ষ। এই ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, খুনের পিছনে সিপিএম কর্মীদের হাত রয়েছে। সেই জন্য় গোটা গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। জিনিস পত্র ভাঙচুর থেকে শুরু করে সব তছনছ করে দেওয়া হয়। আতঙ্কিত হয়ে গ্রামবাসীদের কেউ কেউ সিপিএম সমর্থক হলেও অনেকেই জানিয়েছিলেন তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। সেই ঘটনায় গ্রেফতার হয় এই তিনজন। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ।

প্রসঙ্গত, গত সোমবার বাড়ি থেকে মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন জয়নগর থানার বামনগাছি এলাকার তৃণমূল নেতা সইফুদ্দিন। মসজিদের সিঁড়িতে পা দেওয়া মাত্রই , তাঁর ঘাড়ে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে প্রতিবেশীরা এসে রক্তাক্ত দেহটি তুলে হাসপাতালে নিয়ে গেছিলেন। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় সইফুদ্দিনকে। তবে গুলি করে পালানোর সময় দুই দুষ্কৃতী ধরা পড়ে যায় স্থানীয়দের হাতে। এক দুষ্কৃতীকে তারা পুলিশের হাতে তুলে দেয় আর অপর এক দুষ্কৃতীর জনতার বেদম মারে মৃত্যু হয় তাঁর। আর তারপর থেকেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

স্পিকারের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি জানালেন অভিষেক

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু