মাইক্রোসফটে যোগ দিচ্ছেন চ্যাটজিপিটির স্রষ্টা স্যাম অল্টম্যান

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বিশ্বের নামী তথ্য-প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটে যোগ দিচ্ছেন চ্যাটজিপিটির স্রষ্টা স্যাম অল্টম্যান। তাঁর সঙ্গেই যোগ দিচ্ছেন চ্যাটজিপিটির সহ প্রতিষ্ঠাতা তথা ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্র্যান্ড ব্রকম্যান। দুজনেই মাইক্রোসফটের কৃত্রিম মেধা সংক্রান্ত নয়া প্রকল্পের দায়িত্ব নিচ্ছেন। সোমবার ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে এ খবর জানিয়েছেন মাইক্রোসফট সিইও সত্য নাদেলা।

গত শুক্রবার আচমকাই ওপেনএআইয়ের সিইও পদ থেকে সরানো হয় কৃত্রিম মেধা চ্যাটজিপিটি-র ‘স্রষ্টা’ স্যাম অল্টম্যানকে। সংস্থার তরফে জানানো হয়, স্যামের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার উপর আস্থা হারিয়েছেন ওপেনএআইয়ের পরিচালকরা। সেই কারণেই তাঁকে সিইও পদ থেকে ছাঁটাই করা হয়েছে। অল্টম্যানের জায়গায় দায়িত্ব সামলানোর দায়িত্ব দেওয়া হয় মিরা মুরাটি। শিগগিরই সংস্থায় নতুন সিইও নিয়োগ দেওয়া হবে। স্যাম অল্টম্যানকে বরখাস্তের ঘটনায় প্রযুক্তি বিশ্বে ব্যাপক শোরগোল পড়ে যায়। যদিও বরখাস্ত হওয়ার পরেও ওপেনএআইয়ের পরিচালকদের সিদ্ধান্ত নিয়ে বিরূপ মন্তব্য করেননি অল্টম্যান। উল্টে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন, ‘ওপেনএআই-এ আমি যে সময় কাটিয়েছি, তা ভাল ছিল। ব্যক্তিগতভাবে আমার জীবনে এই সিদ্ধান্ত অনেক বদল আনবে। আশা করি বিশ্বেরও কিছুটা পরিবর্তন হবে। পরবর্তী কালে আমি কী করব, তা নিয়ে পরে বলব।’

এদিন নিজের ‘এক্স’ পোস্টে চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের মাইক্রোসফটে যোগদানের কথা জানিয়ে নাদেলা লিখেছেন, ‘উত্তেজনার খবর লুকিয়ে রাখতে পারছি না। স্যাম অল্টম্যান এবং গ্র্যান্ড ব্রকম্যান মাইক্রোসফটের কৃত্রিম মেধা সংক্রান্ত প্রকল্পে যোগ দিতে চলেছেন। আমরা তাঁদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে নয়া পথের দিশা দেখার অপেক্ষায় রয়েছি।’ তবে স্যাম অল্টম্যানকে দলে টানলেও ওপেনএআইয়ের সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নাদেলা।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে