মেট্রোয় মৃত ব্যক্তির পরিচয় এখনও অধরা, চালু পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টালিগঞ্জ(Tollygunge) ও রবীন্দ্র সরোবর(Rabindra Sarovar) স্টেশনের এর মাঝে সুড়ঙ্গের ভিতরে উদ্ধার হয়েছে একটি মৃতদেহ। আর তার জেরে ডাউন লাইনে অর্থাৎ কবি সুভাষ মুখী ট্রেন চলাচল বন্ধ(Service Stopped) হয়ে যায়। তবে মৃতদেহের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। মনে করা হচ্ছে তাঁর বয়স ৪০-৪২ বছর। মৃতদেহটিকে বর্তমানে  বাঙুরে নিয়ে যাওয়া হয়েছে।তবে  দেহটিতে  বড় কোন আঘাতের চিহ্ন নেই।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের। অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে রিজেন্ট পার্ক থানা। শহর বা শহরতলীতে কয়েক দিনের মধ্যে কোন‌ও মিসিং ডায়েরি হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। কোন পথ দিয়ে সে মেট্রো টানেলে ঢুকলো তাও নজরে রেখেছেন তদন্তকারীরা। মেট্রো সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টা ৪৭ মিনিটে টালিগঞ্জ ও রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে আত্মহত্যার ঘটনাটি ঘটে। তারপরেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিলেন, দ্রুত এই প্রক্রিয়া শেষ করে পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা করছেন তাঁরা। সেই মতো সকাল ১০টা ৫৯ মিনিটে আবার চালু করা হয় আপ-ডাউন স্বাভাবিক মেট্রো পরিষেবা।

সকাল ১০টা ১৫ মিনিট থেকে ট্রাফিক ব্লক করে দেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে। রবীন্দ্র সরোবর ও টালিগঞ্জ স্টেশনের মাঝে সুড়ঙ্গের ভিতরে কী ভাবে পৌঁছালো এই যুবক এখন সেটাই বড় প্রশ্ন হয়ে উঠেছে। দুই স্টেশনেই থাকেন নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মীরা। তার পরের কীভাবে তাঁদের চোখ ফাঁকি দিয়ে ওই যুবক সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়লেন সেটা নিয়েই এখন বড় রহস্য দানা বাঁধছে। এই পুরো বিষয়টিকে শুরু হয়েছে তদন্ত।

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে