‘আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন, গ্রামই এখন Growth Center’, দাবি মমতার

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে থেকে আত্মদৃপ্ত, গর্বিত কন্ঠে বার্তা মমতার। ‘আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন, গ্রামই এখন Growth Center’।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক যুগেরও আগে তিনি বাংলার(Bengal) মসনদে পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন। নিজের হাতে রাজ্য পরিচালানার দায়িত্ব তুলে নিয়েছেন। কাঁধে তুলে নিয়েছেন বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব। দায়িত্ব নেওয়ার সময় তিনি বুঝেছিলেন বাংলার উন্নয়ন ঘটাতে গেলে সবার আগে বাংলার মানুষের আর্থিক উন্নয়ন ঘটাতে হবে। মানুষের হাতে টাকা পৌঁছে দিতে হবে, তা সে সরকারি প্রকল্পের মাধ্যমেই হোক কী কর্মসংস্থানের মাধ্যমেই হোক। সেই কারণেই তিনি কম বিনিয়োগে বেশি সংখ্যক কর্মসংস্থানের সৃষ্টিকারী ক্ষুদ্র ও কুটির এবং মাঝারি মাপের(MSME) শিল্পের বিকাশে নজর দিয়েছিলেন, তেমনি জোর দিয়েছিলেন গ্রামে গ্রামে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী(Women Self Help Group) গড়ে তোলার কাজে। পরিবর্তনের একযুগ বাদে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের(7th Bengal Global Business Summit 2023) মঞ্চে দাঁড়িয়ে তিনি বার্তা দিলেন নির্ভীক, উদার, আত্মদৃপ্ত, গর্বিত কন্ঠে, ‘আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন, গ্রামই এখন Growth Center’। বক্তা বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

বুধবার কলকাতার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বসেছিল সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তির আসর। সেখানেই নিজের বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ‘MSME এমন একটা খাত, যেখানে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে। বাড়ির মহিলারা রান্নার পাশাপাশি এই MSME-র মাধ্যমে সংসারে অর্থ সাহায্য করছে। ক্ষুদ্র সবসময় সুন্দর। অনেক সময় আমরা অনেক বড় বড় জিনিস দেখি, কিন্তু তারা খুব বেশি কর্মসংস্থান তৈরি করতে পারে না। যা ক্ষুদ্র ও কুটির শিল্প করে দেখায়। আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন, গ্রামই এখন Growth Center। বাংলায় ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। তাই ভারতে কর্মসংস্থান কমেছে। কিন্তু বাংলায় কর্মসংস্থান বেড়েছে। যখন দেশের কর্মসংস্থান ৪০ শতাংশ কমেছে তখন শুধু বাংলাতেই ৪০ শতাংশ কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। ছোট চায়ের দোকান মানে ছোট ব্যাপার নয়। বড় বড় হোটেলের ধার থেকে রাস্তার ধারে থাকা ছোট ছোট হোটেলগুলোও গুরত্বপূর্ণ। পর্যটনে আমরা অনেক হোম স্টে তৈরি করেছি। ক্ষুদ্র শিল্পদের বলব আপনারা আপনাদের ব্র্যান্ডকে ব্যবহার করুন। আপনারা ভাববেন না যে আপনারা ছোট। ৫০ কোটি থেকেও আপনারা ১০০০ কোটি টাকা আয় করতে পারেন। ছোট ব্যবসায়ীদের বলব নিজেদের কখনও ছোট মনে করবেন না।’

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ