রাতের অন্ধকারে উল্টে গেল পাটবোঝাই লরি, প্রাণ হারালেন ২জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাতের অন্ধকারে উল্টে গেল পাটবোঝাই লরি । ঘটনাটি  ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি জলঢাকা সেতু সংলগ্ন ধারাইগুড়ি হিমঘরের কাছে জাতীয় সড়কে। এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই  প্রাণ হারিয়েছেন ২ জন এবং ২ জন জখম হয়েছেন । তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ধূপগুড়ির দিক থেকে ময়নাগুড়ির দিকে যাওয়ার পথে একটি পাটবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। 

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে,  পাটবোঝাই লরিটি পালটি খাওয়ার সময় গাড়িটির নিচে দুজন চাপা পড়ে যান। আর তাতেই তারা দুজনেই ঘটনাস্থলে প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। স্থানীয়  বাসিন্দাদের সহায়তায়  পাট সরিয়ে গাড়িটিকে তোলার ব্যবস্থা করে পুলিশ। এই দুর্ঘটনার পর পুলিশ  সূত্রে জানা গিয়েছে, মৃত ২ জন ব্যক্তি হলেন ৩০ বছর বয়সী বিষ্ণু ব্যাপারী এবং অপর জন হলেন ৪৫ বছর বয়সী  মনা বালা।

তাঁরা দুজনেই একই এলাকার বাসিন্দা। জানা গিয়েছে বিষ্ণু পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তবে বুধবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনার জেরে ধূপগুড়ি-ময়নাগুড়ি ৩১ নং জাতীয় সড়ক কয়েক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে পুলিশ শুরু করেছে তদন্ত।

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮