ভারতকে শাসন করবে শুধুমাত্র তেলেগু সম্প্রদায়’, ‘Animal’ এর প্রচার মঞ্চে মাল্লা রেড্ডি

আগামী পাঁচ বছরে, আমাদের তেলেগু জনগণ ভারত, বলিউড এবং হলিউড কে সম্পূর্ণরূপে শাসন করবে।" ব্যস! এই নিয়েই শুরু হয়ে গিয়েছে কোন্দল। তাঁর মুখ থেকে এই মন্তব্য শুনে অসহায় অবস্থায় রণবীর হেসে ফেলেন। তিনি কোও প্রতিক্রিয়া জানাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখকে রীতিমতো টেক্কা দিতে নেমেছেন বলিউডের উঠতি সুপারস্টার রণবীর কাপুর। রোমান্টিক হিরো থেকে এক্কেবারে কিলার লুক। রণবীরের এবার রুদ্রমূর্তি দেখবে গোটা বিশ্ব। তাঁর লড়াই এখন ববির সঙ্গে। সিনেমায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অনিল কাপুর, যিনি রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করবেন। পিতা-পুত্রের জটিল সম্পর্কের প্রতিফলন, কীভাবে বাবার বিনা আদরে একজন Animal হয়ে উঠলেন রণবীর, তা নিয়েই গল্প। ছবিতে প্রধান প্রতিপক্ষের ভূমিকায় রয়েছেন ববি দেওল এবং নায়িকার চরিত্রে রয়েছেন রশ্মিকা মন্দান্না। ছবির ট্রেলার, পোস্টার, গান সবটাই ভক্তদের উত্তেজনা চরমে তুলেছে। আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপী তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে ANIMAL। ইতিমধ্যেই ছবির অগ্রিম টিকিট বুকিং শাহরুখ রেকর্ড ভাঙার কাছাকাছি। হায়দ্রাবাদ গতকাল পর্যন্ত টিকিট মূল্য ৫০০০ পেরিয়েছিল, এই মুহূর্তে ছবিটির আয় ১০ কোটি টাকাও হয়ে গিয়েছে।

বোঝাই যাচ্ছে, একটি বাম্পার ওপেনিং হতে চলেছে। গতকাল হয়ে গেল হায়দ্রাবাদে ছবির প্রচার ইভেন্ট। যেখানে ANIMAL-এর গোটা টিমের পাশাপাশি উপস্থিত ছিলেন তেলেগু সুপারস্টার মহেশ বাবু, এসএস রাজামৌলি এবং তেলেঙ্গানা শ্রম মন্ত্রী মাল্লা রেড্ডি। রণবীর কাপুরের পাশেই বসেছিলেন মহেশ বাবু। দক্ষিণী নায়ককে নিজের মেয়ের ছবিও দেখিয়েছেন রণবীর। এদিন অনুষ্ঠানের টুকরো টুকরো মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। তবে এদিন অনুষ্ঠানের মঞ্চে মাল্লা রেড্ডির একটি মন্তব্য রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। এদিন মাল্লা রেড্ডি মঞ্চে আসেন এবং ছবির প্রধান অভিনেতা বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে কথা বলার সময় বলেন, “রণবীর জি, আমি আপনাকে একটি কথা বলতে চাই। আগামী পাঁচ বছরে, আমাদের তেলেগু জনগণ ভারত, বলিউড এবং হলিউড কে সম্পূর্ণরূপে শাসন করবে।” ব্যস! এই নিয়েই শুরু হয়ে গিয়েছে কোন্দল। তাঁর মুখ থেকে এই মন্তব্য শুনে অসহায় অবস্থায় রণবীর হেসে ফেলেন। তিনি কোও প্রতিক্রিয়া জানাননি।

মন্ত্রী মাল্লা রেড্ডি রণবীরকে বলেন, “রণবীর, আমি তোমাকে কিছু বলতে চাই। আগামী পাঁচ বছরে ভারত, বলিউড ও হলিউডে রাজত্ব করবে তেলেগু জনগণ। আপনাকেও পরের বছর হায়দ্রাবাদে যেতে হবে। কেন? কারণ মুম্বাই এখন পুরানো এবং বেঙ্গালুরুতে যানজট রয়েছে। ভারতের এখন একমাত্র শহর হায়দ্রাবাদ।” এই মন্তব্যগুলির সঙ্গে সঙ্গে, তিনি তেলুগু শিল্পী মহেশ বাবু, এসএস রাজামৌলি, সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং রশ্মিকা মান্দান্নারও প্রশংসা করেছিলেন যারা অনুষ্ঠানের অংশ নিয়েছিলেন। এটি ভাইরাল হতে না হতেই অনেক তেলেগু ফিল্ম ভক্ত এবং সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, এ মন্তব্যটি ভাইরাল হওয়ার পর থেকেই তারা লজ্জিত বোধ করছেন। নেটিজেনরা রণবীরকে এত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলে নেওয়ার জন্য প্রশংসা করেছেন। কেউ কেউ আবার উল্লেখ করেছেন যে, তিনি কীভাবে একজন রাজনীতিবিদ এবং ভোটের জন্য যা কিছু করতে পারেন। পরেরটি আরও সম্ভাবনাময় কারণ তেলেঙ্গানা কয়েক দিনের মধ্যে বিধানসভা নির্বাচনের ভোটে প্রবেশ করছে। Animal ফিল্মটি একটি বিষাক্ত পিতা-পুত্রের সম্পর্কের চারপাশে আবর্তিত হয়। যা নায়ককে একটি ভয়ঙ্কর গ্যাংস্টারে পরিণত করে। যে তার বাবাকে রক্ষা করতে এবং প্রভাবিত করার জন্য যে কোনও প্রান্তে যেতে পারে। ছবিতে অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মান্দান্না, শক্তি কাপুর, তৃপ্তি ডিমরি এবং আরও অনেকের মতো অভিনেতাদের একটি সমন্বিত কাস্ট রয়েছে। মুভিটির সিবিএফসি থেকে একটি শংসাপত্র রয়েছে এবং ৩ ঘন্টা ২১ মিনিটের রানটাইম রয়েছে যা বঙ্গের শেষ মুভি কবির সিংয়ের চেয়ে বেশি হিংসাত্মক হওয়ার প্রত্যাশায় রয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের