আর্জেন্টিনাকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনালে জার্মানি

Share:

নিজস্ব প্রতিনিধি: লিওনেল মেসিরা পারলেও ব্যর্থ হলেন ক্লদিও এচিভেরিরা। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে গেল নীল-সাদা জার্সিধারীদের। মঙ্গলবার সেমিফাইনালে চির শত্রু জার্মানির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্ন ভেঙে খানখান হয়ে গেল আর্জেন্টিনার ভবিষ্যতের তারকাদের।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা। ফুটবল বিশেষজ্ঞরা ক্লদিও এচিভেরিদেরই ফেভারিট হিসেবে ধরেছিলেন। কিন্তু এদিন জার্মানির বিরুদ্ধে কেমন যেজ কুঁকড়ে ছিলেন ছোট মেসিরা। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে জার্মানরা। ম্যাচের ৯ মিনিটে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন ব্রুনেট। গোল খাওয়ার পরে শোধের জন্য পাল্টা আক্রমণের ঝড় তোলে আর্জেন্টিনা। ৩৬ মিনিটে জার্মানির জালে বড় জড়িয়ে সমতা ফেরান রুবার্তো। প্রথমার্ধের সংযুক্তি সময়ে ফের গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলশোধের জন্য ঝাঁপা জার্মানরা। ৫৮ মিনিটে গোল করে সমতা ফেরান জার্মানির প্যারিস ব্রুনার। ৬৯ মিনিটে ফের আর্জেন্টিনার জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন জার্মানির মোয়ার্সটেড। সবাই যখন ধরে নিয়েছে জার্মানিই জিতছে তখনই দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের শেষ লগ্নে গোল করে ম্যাচে সমতা ফেরান আর্জেন্টিনার রুবার্তো। নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

টাইব্রেকারে জার্মানির পক্ষে প্রথম দুটি শট আর্জেন্টিনার জালে জড়ান মোরেইরা ও রামসাক। উল্টোদিকে  আর্জেন্টাইনদের নেওয়া প্রথম দুটি শটই রুখে দেন জার্মান গোলরক্ষক কনস্টানটাইন হেইডে। তার মধ্যে ছিল ক্লদিও এচিভেরির শট। জার্মানির জেলসতের তৃতীয় শট মিস করেন। তৃতীয় শটে গোল করে ব্যবধান কমান আর্জেন্টিনার গিমিনেজ। চতুর্থ শটে গোল করে ফের ব্যবধান বাড়ান জার্মানির হারচাউয়ি। চতুর্থ শটে নিশানা ভেদ করেন ভিলালবা। জার্মানির  ব্রুনারের শট জালে জড়াতেই আর্জেন্টিনা শিবিরে হতাশা নেমে আসে। এই নিয়ে ৩৮ বছর বাদে  অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উঠল জার্মানি। আজ মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-মালি। যারা জিতবে তাদের সঙ্গেই আগামী শনিবার সুরাকার্তা স্টেডিয়ামেই শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে জার্মানি।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত