মার্কিন যুক্তরাষ্ট্রে তিন খুনের ঘটনায় গ্রেপ্তার ভারতীয় ছাত্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গ্রেপ্তার ২৩ বছর বয়সী এক ভারতীয় ছাত্র। দাদু, ঠাকুমা এবং কাকাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ওই ভারতীয় ছাত্র।

সাউথ প্লেইনফিল্ড পুলিশ ডিপার্টমেন্ট এবং মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (27 নভেম্বর) সকাল ৯টার দিকে সাউথ প্লেইনফিল্ডের নিউ ডারহাম রোডের কাছে কপোলা ড্রাইভের ওই বাড়িতে এক প্রতিবেশীরা গুলির শব্দ শুনতে পায়। এরপর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। সেখানে পৌঁছানোর পর কর্মকর্তারা তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান, যাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। পুলিশ দিলীপকুমার ব্রহ্মভট্ট (৭২), বিন্দু ব্রহ্মভট্ট (৭২) ও যশকুমার ব্রহ্মভট্টকে (৩৮) গুলি করার অভিযোগ এনেছেন ওই ছাত্রের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, বিবাহিত দম্পতি দিলীপকুমার এবং বিন্দু ব্রহ্মভট্টকে দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্টে গুলি বিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। তাঁদের ছেলে যশকুমার ব্রহ্মভট্টকেও একাধিক গুলি বিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ব্যক্তি হিসেবে ওই ভারতীয়কে আটক করা হয়েছিল এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ছাত্র ওমের বিরুদ্ধে হত্যা এবং অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

নিউ ইয়র্কের এক সংবাদমাধ্যমে বলা হয়েছে, গত কয়েক মাসের মধ্যে ওম নিউ জার্সিতে চলে এসেছিলেন এবং কনডোমিনিয়ামে থাকতেন। অভিযোগে বলা হয়েছে, অনলাইনে কেনা হ্যান্ডগান দিয়ে এই অপরাধ সংঘটিত হয়েছে। মঙ্গলবার আদালতে হাজিরা দেওয়ার সময় ওমের আপাতদৃষ্টিতে শান্ত আচরণ ছিল।
পুলিশ বলছে, ওই দিন সকালে তিনিই ৯১১ নম্বরে ফোন করেছিলেন। কে এটা করেছে জানতে চাইলে কর্মকর্তাদের ওম বলেন, ‘হতে পারে এটা আমি করেছি’। তবে কী কারণে গুলি চালানো হয়েছে তা জানা যায়নি।

এক প্রতিবেশী বলেছেন, কনডোমিনিয়ামে পুলিশকে ডাকার ঘটনা এটাই প্রথম নয়। প্রতিবেশী জিম শর্ট বলেন, “আমি আসলে তাদের চিনতাম না, আমি শুধু জানতাম যে একবার পুলিশ সেখানে পারিবারিক সমস্য়ার জন্য এসেছিল। যে কোনও জায়গায় ঘটতে পারে তবে এটি সত্যিই ভয়ঙ্কর, এটি ঠিক নীচে। ঐতিহ্যবাহী অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, যেখানে ভারত থেকে অভিবাসী অনেক তরুণ পরিবার রয়েছে, সেখানে কয়েক ডজন নিরাপত্তা ক্যামেরা রয়েছে।”

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের