Loading live market data...
Loading active stocks...
Connecting...

সোমবার বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক

আগামী সোমবার রাজ্য বিধানসভায় বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভার(State Cabinet) বৈঠক। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। সেদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ফের বিজেপির বিধায়কেরা আরও একদফা বিক্ষোভ দেখানোর পাশাপাশি ধর্না দেবেন বলেই জানা গিয়েছে। আর তা ঘিরে সেদিন যে ফের রাজ্য বিধানসভা চত্বর উত্তপ্ত হয়ে উঠতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। যদিও এদিন রাজ্য বিধানসভার অধ্যক্ষ(Speaker of Assembly) বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee) বিধানসভা চত্বরে যাবতীয় ধর্না বিক্ষোভ তথা প্রতিবাদ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। যদিও প্রশ্ন থাকছে সেই নিষেধাজ্ঞা বিজেপির বিধায়কেরা মানবেন কিনা তা নিয়ে। কেননা বিধানসভায় বিজেপি বিধায়কদের নেতৃত্বে থাকেন শুভেন্দু অধিকারী। তাঁকে ইতিমধ্যেই গোটা শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। তবুও হয়তো দেখা যাবে তাঁর নেতৃত্বেই ধর্না দিচ্ছেন বিজেপির বিধায়কেরা।

সোমবার রাজ্য বিধানসভা ভবনে রাজ্য মন্ত্রিসভার যে বৈঠক বসতে চলেছে সেখানে আলোচ্য বিষয় কী হবে তা এখনও জানা যায়নি। তবে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। সেই মর্মেই মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতেও পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে আগামী মার্চ মাসের মধ্যেই রাজ্যের ১ কোটির বেশি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ সম্পূর্ণ করার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। তবে এই সবের থেকেও বেশি নজর থাকবে বিজেপির বিধায়কেরা কী করেন তা দেখার জন্য। সাসপেনশন থাকায় শুভেন্দু হয়তো রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে থাকবেন না। কিন্তু তিনি বিধানসভায় এলে যদি আবারও ধর্না দেন বিজেপির বিধায়কদের নিয়ে সেক্ষেত্রে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা