৩৭০ ধারা নিয়ে সুপ্রিম রায়ে হতাশ মেহবুবা মুফতি-ওমর আবদুল্লারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোদি সরকারকে স্বস্তি দিয়ে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধান ৩৭০ ধারাকে বাতিলের সিদ্ধান্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, বিআর গাভাই এবং সূর্য কান্তের সমন্বয়ে গঠিত পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছেন। প্রত্যাশা মতোই সুপ্রিমের এই রায়কে ‘অসাধারণ সিদ্ধান্ত’ বলে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সুপ্রিমের এই রায়দানের পর পিপলস ডেমোক্র্যাটিকর পার্টি নেতা মেহবুবা মুফতির মন্তব্য, “কাশ্মীরের মানুষ হার মানবে না, আশা ছাড়বে না। আমাদের সম্মান ও মর্যাদা রক্ষার লড়াই অব্যাহত থাকবে। এখানেই সব শেষ হচ্ছে না। এই সিদ্ধান্ত ভারত ভাবনার পরিপন্থী।” কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশানাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা বলেন, “হতাশ হলেও লড়াই চলবে। এই জায়গায় পৌঁছতে বিজেপির কয়েক দশক লেগেছে। দীর্ঘ পথ চলার জন্যও আমরা প্রস্তুত।” শুধু তাই নয় ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির (ডিপিএপি) সভাপতি এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ বলেছেন, “সুপ্রিম কোর্ট আমাদের শেষ আশা ছিল। আজ   তাদের এই রায়ে আমরা হতাশ।” 

প্রসঙ্গত,  রবিবার রাত থেকেই শ্রীনগর-সহ উপত্যকার বিভিন্ন জায়গায় আঁটসাঁট নিরাপত্তার বন্দোবস্থ করেছে প্রশাসন। রায় নিয়ে সমাজমাধ্যমে বিতর্কিত কোনও পোস্ট করা থেকে রাজ্যবাসীকে বিরত থাকারও পরামর্শ দিয়েছে প্রশাসন। উত্তেজনা ছড়াতে পারে এমন কোনও পোস্ট করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পরেই ২০১৯ সালের ৫ অগস্ট সংবিধানের ৩৭০ ধারা রদ করেছিল মোদি সরকার। আর ওই ধারা রদের পাশাপাশি জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করেছিল।

লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে যাতে জন আন্দোলন গড়ে উঠতে না পারে তার জন্য দমনপীড়নের রাস্তায় হেঁটেছিল সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি-সহ উপত্যকার বিজেপি বিরোধী নেতাদের গ্রেফতার করে গৃহবন্দি করা হয়। কেন্দ্রের ওই ‘স্বৈরাচারী’ পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একাধিক মামলা দায়ের হয়। যদিও ওই মামলার শুনানি নিয়ে খানিকটা টালবাহানা চলে। শেষ পর্যন্ত সমালোচনার মুখে ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের মামলার শুনানির জন্য বিশেষ সাংবিধানিক বেঞ্চ গঠন করেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ