লোকসভায়  হামলাকারীরা হলেন  বিজেপি সাংসদের অতিথি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকাই সেখানে ঢুকে পড়ে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। জানা গিয়েছে, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অতিথি। দিল্লি পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযুক্তরা হলেন একজন পুরুষ  এবং মহিলা। তাদের নাম  অমল শিন্ডে এবং নীলম ।

এই হামলা নিয়ে বহুজন সমাজ পার্টির সাংসদ দানিশ আলি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘ এই ঘটনার পর অভিযুক্তদের কাছ থেকে পর একটি ভিজিটর পাস উদ্ধার করা হয়েছে। এটি বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অফিস থেকে জারি করা হয়েছে। তবে, যে সাংসদের অফিসই পাস ইস্যু করুক না কেন, যে কোনও দর্শনার্থীকে সংসদে প্রবেশের অনুমতি দেওয়ার আগে অবশ্যই পাঁচ স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যেতে হবে।‘  কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম জানিয়েছেন , ‘প্রথমে ভেবেছিলেন দর্শনার্থী গ্যালারি থেকে কেউ পড়ে গেছে। দ্বিতীয় ব্যক্তি লাফ দেওয়ার পরেই আমি বুঝতে পারি যে এটি একটি নিরাপত্তা লঙ্ঘন। তারপরেই তাঁরা বিষাক্ত গ্যাস ছড়ানো শুরু করে।‘

তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এটিকে “ভয়ঙ্কর অভিজ্ঞতা” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আচমকাই এমন হামলায় তাঁরা হতভম্ব হয়ে পড়েন।’  কী করে লোকসভায় এমন ঘটতে পারে, সেই প্রশ্ন তুলে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। এই ঘটনা ফের আরও একবার ২০০১ সালে সাংসদ হামলার স্মৃতিকে মনে করিয়ে দিল। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের