সংসদে হানার জের, লোকসভায় দর্শক গ্যালারিতে প্রবেশ নিষিদ্ধ করলেন অধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বজ্র আঁটুনি ফস্কা গেরো। সংসদে হামলার বর্ষপূর্তির দিনেই বুধবার ফের হামলা চলল। আর ওই হামলার পরেই দর্শক গ্যালারিতে ঢোকার পাস ইস্যু না করার নির্দেশ দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। শুধু তাই নয়, বিকেলে  লোকসভায় সব দলের নেতাদেরও জরুরি বৈঠকে ডেকেছেন। সর্বদলীয় বৈঠকে সংসদের নিরাপত্তা নিয়ে নয়া নিয়ম চালু হতে পারে।

এদিন লোকসভা চলার সময়েই দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে সাংসদদের বসার আসনে পৌঁছে যান দুই যুবক। প্রথমে সভায় উপস্থিত সাংসদরা ভেবেছিলেন হয়তো কোনও ভাবে ওই যুবক দর্শক গ্যালারি থেকে নিচে পড়ে গিয়েছেন। সাংসদরা কিছু বুঝে ওঠার আগেই সভার মাঝে ‘রং বোমা’ ছোড়ার পাশাপাশি স্লোগান দিতে শুরু করেন দুই যুবক। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়িমড়ি করে নিজেদের আসন থেকে ছুটে পালিয়ে যান সাংসদদের অধিকাংশ। শেষ পর্যন্ত সাহস দেখিয়ে ওই দুই যুবককে পাকড়াও করেন লোকসভারই দুই সাংসদ। বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাংসদ মালুক নাগর এবং রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) সাংসদ হনুমান বেনিওয়াল।

ওই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। কর্নাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অতিথি হয়েই ওই দুই যুবক দর্শক গ্যালারিতে ঢুকেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। কীভাবে নিরাপত্তায় এত বড় ফাঁক থেকে গেল তা জানতে দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকে তলব করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পাশাপাশি লোকসভার সচিবালয়কে দর্শক গ্যালারির জন্য পাস ইস্যু করতেও নিষেধ করেছেন তিনি। আপাতত চলতি অধিবেশনে কোনও সাংসদের অতিথি হয়ে কেউ দর্শক গ্যালারিতে বসে সভার কাজকর্ম চাক্ষুস করতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর