বিয়ে হয়ে গেল সৌরভ-দর্শনার, সিঁদুর পরিয়ে বৌয়ের দিকেই হাঁ করে চেয়ে রইলেন ওয়েব কিং

সকলের সামনেই সুসম্পন্ন হল সৌরভ-দর্শনার বিয়ে। প্রকাশ্যে এল তাঁদের সিঁদুরদান থেকে বিয়ের নানা আচারের ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে হয়ে গেল সৌরভ দাস এবং দর্শনা বণিকের। কথা মতোই ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়লেন জনপ্রিয় জুটি। এদিন দক্ষিণ কলকাতার এক ব্যাঙ্কোয়েটে বসেছে তাঁদের বিবাহ বাসর। গোলাপে সাজানো হুডখোলা গাড়িতে দর্শনাক বিয়ে করতে আসেন সৌরভ।

এদিন বিয়ের পোশাক হিসেবে অভিনেতার পরনে ছিল সাদা পঞ্জাবি এবং ধুতি। সঙ্গে ছিল তাঁর লাল জারদৌসি ওড়না। অন্যদিকে দর্শনা বণিক একেবারে সাবেকি সাজেই সেজেছিলেন, যেমনটা তিনি আগে বলেছিলেন। আগেকার দিনের মানুষের মতো লাল টুকটুকে হাতে বোনা বেনারসি পরেছিলেন তিনি। সঙ্গে ছিল ম্যাচিং ব্লাউজ এবং গা ভর্তি সোনার গয়না। মাথায় শোলার মুকুট, দু হাতে মেহেন্দিতে দেখা গেল টলি কুইনকে। তবে প্রথম থেকেই তারা নিজেদের বিয়ের জন্যে একটি আলাদাভাবে নিয়মকনুন মানছিলেন।

এদিন পিঁড়িতে করে নয়, বরং একাই হেঁটে মঞ্চে আসেন দর্শনা। পান পাতা ঢেকে ঘোরেন সৌরভের চারিদিকে। তারপরই শুভদৃষ্টি হয় তাঁদের। শুভদৃষ্টিতে স্ত্রীকে দেখেই চেঁচিয়ে ওঠেন সৌরভ। মালাবদল সেরেই স্ত্রীকে জড়িয়ে চুমু খান ওয়েব কিং। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে লিভ ইনের সিদ্ধান্ত না নিয়ে সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। এদিন অন্যান্য সমস্ত নিয়ম আচার পালন করার পর রীতি মেনেই সৌরভ দর্শনাকে সিঁদুর পরিয়ে দেন। সিঁদুর পরিয়ে টেনে দেন লজ্জাবস্ত্র। সবটাই হিন্দি বৈবাহিক মতেই হল। তাঁদের বিয়ের মেনুতে ছিল এলাহি আয়োজন। বাঙালি থেকে ওয়েস্টার্ন সবটাই একেবারে নিজেদের মতো করে সাজিয়েছেন সৌরভ-দর্শনা। এদিন টলিউড থেকে তাঁদের সক বন্ধু, বান্ধব, আত্মীয় দের ঢল নেমেছিন। সকলের সামনেই সুসম্পন্ন হল সৌরভ-দর্শনার বিয়ে। প্রকাশ্যে এল তাঁদের সিঁদুরদান থেকে বিয়ের নানা আচারের ছবি।তাঁদের বিয়েতে গিয়েছিলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

সিঁদুরদানের পর লাল রঙের লজ্জাবস্ত্রে মুখ ঢেকে লাজুক মুখে সৌরভের পাশে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীকে।এদিন তাঁদের বিয়েতে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। গান, সুর, মন্ত্রে বাঙালি রীতিনীতি মেনেই সৌরভ, দর্শনার চার হাত এক হল এদিন।

 

 

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?