Loading live market data...
Loading active stocks...
Connecting...

নিমন্ত্রণ বাড়িতে ডেকে প্রেমিকাকে অমানবিক অত্যাচার আমলার ছেলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহিলার ওপর অমানবিকভাবে  অত্যাচার করলো তাঁর প্রেমিক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। জানা গিয়েছে, থানেতে ২৬ বছর বয়সী এক মহিলা প্রিয়া সিংকে  একজন সিনিয়র আমলার ছেলে হত্যা করার চেষ্টা করে। প্রিয়া সিং জানান, কীভাবে তার বয়ফ্রেন্ড তাকে মারধর করে । শুধু তাই নয় অভিযুক্ত তাঁর গাড়ির ড্রাইভারকে দিয়ে হত্যা করানোর চেষ্টা করে। এই ঘটনার জেরে দায়ের হয়েছে মামলা। জানা গিয়েছে, অভিযুক্ত হলেন মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অনিল গাইকওয়াড়ের ছেলে অশ্বজিৎ গাইকওয়াড়।

পুলিশকে প্রিয়া জানান, মঙ্গলবার ভোর চারটে নাগাদ অশ্বজিতের কাছ থেকে ফোন আসে তাঁর পরিবারের যোগদানের জন্য। তবে সেই অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই অশ্বজিত তাঁর সঙ্গে অস্বাভাবিক আচরণ করতে থাকে। ওই অনুষ্ঠানের পর অশ্বজিতের বন্ধুরা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। তা নিয়ে প্রিয়া তাঁর প্রেমিককে প্রতিবাদ করতে বলে। তারপরেই প্রিয়াকে থাপ্পড় মারে , তারপর ঘাড় চেপে ধরার চেষ্টা করেছিল । তবে প্রিয়া তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করায়  তাঁর হাতে কামড়ে দেয়, চুল ধরে টানতে টানতে মাটিতে ফেলে দেয়। এরপর প্রিয়া গাড়ি থেকে তাঁর জিনিস নামাতে গেলে অশ্বজিত তাঁর চালককে বলে গাড়ি চালাতে। যাতে প্রিয়া গাড়ির তলায় চাপা পড়ে যায় । এই ঘটনার জেরে প্রিয়া রাস্তার মধ্যেই পড়ে যায়। তারপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

হাসপাতালে পুলিশকে প্রিয়া জানান,’প্রেমিকের অত্যাচারে  আমার ডান পা ভেঙে গেছে এবং আমাকে অস্ত্রোপচার করতে হয়েছে। আমার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । আমাকে  ন্যূনতম ৩-৪ মাস শয্যাশায়ী থাকতে হবে।‘ তবে এই ঘটনার পর অশ্বজিতকে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে থানের পুলিশ তদন্ত করা শুরু করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

মদ্যপান করেছেন কিনা পরীক্ষা করায় পুলিশের ওপর কাস্ত নিয়ে চড়াও যুবক

বাঙালি মিষ্টিতেই মিষ্টিমুখ ব্রিগেডে, নজর কাড়ছে বিশেষ ‘মোদিশ্রী রসগোল্লা’ থেকে ‘শঙ্খপদ্ম সন্দেশ’

শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শহরে আমির খান! জল্পনা

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ

কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টা দূরে, কম খরচে ঘুরে আসুন উইকএন্ড ডেস্টিনেশনে