শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শহরে আমির খান! জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি : পালাবদল হয়েছে রাজ্যে। ব্রিগেডে শপথ নিতে চলেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে শহরে হাজির মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তিনি যে কলকাতায় আসবেন তা টেরও পাওয়া যায়নি। শনিবার কলকাতা বিমান বন্দরে নামতেই, ক্যামেরাতে ধরা দিলেন তিনি।

শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের দিনে শহরে আমির খান কেন? প্রশ্ন উঠবেই। শহর জুড়ে এখন চূড়ান্ত ব্যস্ততা। তাহলে কি ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন তিনিও? আসলে এটা গুঞ্জন। গত জানুয়ারিতে ছেলের জুনেইদের নতুন ছবি-র গান তৈরি করার জন্য বাংলায় এসেছিলেন। সেই সময় গিয়েছিলেন জিয়াগঞ্জে অরিজিৎ সিং-র সঙ্গে দেখা করতে। এবার তাহলে কি সেই কারণেই রাজ্যে এসেছেন আমির? তারওপরে কয়েকদিন আগে ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলের ঘোষণা করেছেন। সেই সিনেমাতও কি অরিজিৎ সিংয়ের গান থাকছে? সবটাই এখন প্রশ্নের মুখে। তবে বিজেপি সরকারের শপথের দিনে কলকাতায় আমিরের উপস্থিতি সত্যি তাৎপর্যপূর্ণ। আদৌ তিনি সিনেমার জন্য হাজির হয়েছেন, নাকি বঙ্গে বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানের সাক্ষী থাকবেন সেটাই দেখার। 

রবীন্দ্র জয়ন্তীর দিনে বাঙালিয়ানাকে ধরে রেখে শপথ নিতে চলেছে বিজেপি সরকার। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ সাজিয়ে তোলা হয়েছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে। মঞ্চে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল প্রতিকৃতি। পাশাপাশি বাংলার অন্যান্য মনীষীদের ছবি থাকছে।  রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো ২০০ শহীদের পরিবার হাজির থাকবে এই অনুষ্ঠানে।  নিরাপত্তা অত্যন্ত কঠোর করা হয়েছে। এদিনের অনুষ্ঠান ঘিরে জাঁকজমক অনুষ্ঠান এবং আড়ম্বরের খামতি রাখেনি বিজেপি। 

 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?