রায়গঞ্জে ৪৮ ঘণ্টার মধ্যে হনুমান মন্দিরে চুরির কিনারা করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,রায়গঞ্জ: হনুমান মন্দিরে বিপুল পরিমান সোনার গহনা চুরির কিনারা করল রায়গঞ্জ থানার পুলিশ । গ্রেপ্তার ১ দুষ্কৃতী।রায়গঞ্জ মেডিকেল কলেজ সংলগ্ন হনুমান মন্দিরে চুরি যাওয়া সোনার অলঙ্কার ৪৮ ঘন্টার মধ্যেই উদ্ধার করল রায়গঞ্জ থানার(Raiganj P.S.) পুলিশ। শনিবার রায়গঞ্জ স্টেশন সংলগ্ন এলকা থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি সোনার বাট সহ এক যুবকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ তদন্তের স্বার্থে ধৃতর পরিচয় না জানালেও ধৃতের বাড়ি রায়গঞ্জ থানা সংলগ্ন সুভাষগঞ্জ এলকায়।

বৃহস্পতিবার সকালে পুরহিত মন্দিরে এসে দেখেন মন্দিরের মুল গেটের তালা ভাঙা। খোয়া গিয়েছে হনুমানের মুর্তির গলার রুপো ও সোনার অলঙ্কার সহ প্রনামী বাক্সের দানের অর্থ। সেই চুরির তদন্তে নেমে শনিবার সকাল ছটায় রায়গঞ্জ স্টেশন(Raiganj Station) এলকা থেকে একটি সোনার বাট সহ এক যুবকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয় বলে জানায় রায়গঞ্জ থানার পুলিশ । এই চুরি চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

অন্যদিকে,শুক্রবার রাত দশটা নাগাদ ভয়াবহ আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদহের(Malda) চাঁচলের নেতাজি মোড়ের একটি মার্কেট কমপ্লেক্সে।মার্কেটের প্রথম তলের প্রথম সারিতে থাকা একটি জুতোর দোকানে থেকে ধুয়ো দেখতে পান পথচারীরা।বিষয়টি আঁচ করে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ।লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলে অনুমান স্থানীয়দের।আগুনের সুত্রপাত খুঁজছে দমকলকর্মীরা।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট