গুরুতর অসুস্থ হয়ে করাচির হাসপাতালে ভর্তি দাউদ ইব্রাহিম

Share:

নিজস্ব প্রতিনিধি, করাচি: গুরুতর অসুস্থ মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। করাচির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। মাফিয়া ডনের কাছে যাতে কেউ না পৌঁছতে পারে তার জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাসপাতালটিকে। অসুস্থতার কারণ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে নানা জল্পনা শুরু হয়েছে।

প্রশাসনের একাধিক সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবারই গুরুতর অসুস্থ হয়ে করাচির এক অভিজাত হাসপাতালে ভর্তি হয়েছেন দাউদ। রবিবারই প্রথম প্রকাশ্যে আসে মাফিয়া ডনের অসুস্থ হয়ে পড়ার খবর। হাসপাতাল চত্বরে ভারতের এজেন্টরা দাউদের প্রাণহানির চেষ্টা চালাতে পারে এমন আশঙ্কায় আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিষ প্রয়োগে তাকে হত্যার চেষ্টা চলেছিল বলে জল্পনা ছড়িয়েছে। যদিও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।   

দুবাইয়ের পাট ঘুচিয়ে দীর্ঘ দিন ধরেই পাকিস্তানের করাচিতে ডেরা বেঁধেছেন কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। করাচির অন্যতম অভিজাত এলাকা ক্লিফটনে প্রাসাদোপম অট্টালিকা গড়েছেন। ওই এলাকাতেই পাক সেনাবাহিনীর একাধিক শীর্ষ কর্তা থাকেন। কয়েকদিন আগেই ভারতে নাশকতামূলক কাজকর্ম চালানোর পুরস্কার হিসাবে গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সহকারী ডিরেক্টর জেনারেল (এডিজি) পদে দাউদকে নিয়োগ করা হয়েছিল বলে জানা গিয়েছে। যদিও পাক সেনা বাহিনীর তরফ থেকে ওই খবর যেমন স্বীকার করা হয়নি, তেমনই অস্বীকার করাও হয়নি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের