ডেরেক ও’ব্রায়েনের শাস্তি প্রত্যাহার চেয়ে ধনখড়কে চিঠি খাড়্গের

ডেরেক ও’ব্রায়েনের শাস্তি প্রত্যাহার চেয়ে জগদীপ ধনখড়কে চিঠি দিলেন কংগ্রেসের রাজ্যসভার দলনেতা তথা দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈঠকের আগে বৃহত্তম জোট শরিককে বার্তা দিল কংগ্রেস(INC)। বৈঠক রয়েছে আগামিকাল। দিল্লিতে। দেশের বিজেপি বিরোধী মহাজোট INDIA’র চতুর্থ বৈঠক। সেই বৈঠকের আগে জোটের সব থেকে বড় শরিক দল তৃণমূল কংগ্রেসকেই(TMC) বার্তা দিল জোটের পরিচালক কংগ্রেস। এদিন অর্থাৎ সোমবার সংসদের অধিবেশনের শুরুতেই তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের(Derek O’Brien) শাস্তি প্রত্যাহার চেয়ে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে(Jagdeep Dhankar) চিঠি দিলেন কংগ্রেসের রাজ্যসভার দলনেতা তথা দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে(Mallikarjun Kharge)। ধনখড়কে পাঠানো চিঠিতে সংসদে হানার ঘটনার কথা উল্লেখ করে ডেরেকের তোলা দাবিকে যুক্তিযুক্ত বলেছেন খাড়্গে। শুধু ডেরেককে সমর্থনই নয়, চলতি অধিবেশনে বেশ কয়েক বার পরস্পরের পাশে দাঁড়িয়েই নরেন্দ্র মোদির সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস ও তৃণমূল। তবে সোম সকালের ঘটনাকে জাতীয় রাজনীতিতে কংগ্রেস-তৃণমূলের ফের কাছাকাছি আসাকেই তুলে ধরছে যা বেশ তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে বিজেপি কাছেও যথেষ্ট উদ্বেগের।

গত সপ্তাহে বুধবার সংসদে জঙ্গি হামলার বর্ষপূর্তিতে নতুন সংসদ ভবনে হানা দেয় কয়েক জন যুবক-যুবতী। সেই ঘটনার তদন্তের দাবি জানিয়ে সংসদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন বিরোধী দলের সাংসদেরা। বুধবারের পর বৃহস্পতিবার সংসদে সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক-সহ অন্য দলের সাংসদেরা। তিনি ওয়েলে নেমে বিক্ষোভ দেখালে তাঁকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়। ডেরেকর সঙ্গেই সাসপেন্ড হয়েছিলেন আরও ১৪ জন সাংসদ। সাসপেন্ড হওয়ার পর শুক্রবার ডেরেক সংসদ চত্বরে ধর্না দিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন তখন তাঁকে সমর্থন জানলে এসেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল। এই ইস্যুতে যে কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের পাশেই থাকবে, সেই বিষয়ে ইঙ্গিত মিলেছিল বেনুগোপালের উপস্থিতিতে। কারণ, কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে বেনুগোপাল বরাবরই রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে পরিচিত। তাই শুক্রবারে বেনুগোপালের উপস্থিতি এবং সোমবার সরাসরি ডেরেকের পক্ষ নিয়ে ধনখড়কে খাড়্গের চিঠি দেওয়ার ঘটনায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কে নতুন করে জোটের সমীকরণের চিত্রই ধরা পড়েছে বলে মনে করছে জাতীয় রাজনীতির কারবারিদের একাংশ।  

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক