সল্টলেকের অরণ্য ভবনে হানা ED’র, নেপথ্যে রেশন দুর্নীতি

মঙ্গলবার সকালে ED আধিকারিকেরা হানা দিয়েছে রাজ্যের বন দফতরের কার্যালয় সল্টলেকেরর বিল্ডিং মোড়ের কাছে থাকা অরণ্য ভবনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেশন দুর্নীতির(Ration Distribution Scam) ঘটনায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। সেই তদন্তের স্বার্থেই তাঁরা রীতিমত তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallik) ওরফে বালু এবং তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে(Bakibur Rahaman)। তদন্তকারীদের অনুমান বাংলার(Bengal) রেশন দুর্নীতিতে প্রায় ২৫০০ কোটি টাকার ঘোটালা হয়েছে। এর মধ্যে ১০০০ কোটি টাকা গিয়েছে বাকিবুরের পকেটে। বাকি টাকা কোথায় আছে সেটাই তাঁরা এখন সন্ধান করে চলেছেন। সেই সূত্রেই এদিন অর্থাৎ মঙ্গলবার সকালে ED আধিকারিকেরা হানা দিয়েছে রাজ্যের বন দফতরের কার্যালয় সল্টলেকের বিল্ডিং মোড়ের কাছে থাকা অরণ্য ভবনে(Aranya Bhawan)। কেননা জ্যোতিপ্রিয় মল্লিক যখন ED’র হাতে গ্রেফতার হন তখন তিনি রাজ্যের বনমন্ত্রী হিসাবেই কাজ করছিলেন।

ED’র আধিকারিকেরা এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়েই অরণ্য ভবনে হানা দিয়েছেন। রাজ্যে এই প্রথম কোনও সরকারি কার্যালয়ে হানা দিল কোনও কেন্দ্রীয় বাহিনীর তদন্তকারীরা। ED’র দাবি, শুধু কার্যত এক দশক ধরে রাজ্যের খাদ্যমন্ত্রী হিসাবে রেশনের সামগ্রী বন্টনের ক্ষেত্রে দুর্নীতি চালিয়ে গিয়েছেন বালু। শুধু চাল গম নিয়েই নয়, দুর্নীতি হয়েছে আতা এবং ধান কেনা নিয়েই। সরকারী সামগ্রী বাজারে গিয়ে সেখান থেকেই আবার ফেরত এসেছে সরকারের গুদামে। আর এই আসা যাওয়ার মাঝেই কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। গোটা বিষয়টি বালুর নজরদারিতেই সম্পাদন করেছে বাকিবুর। সেই দুর্নীতির টাকা এখন কোথায় কীভাবে আছে সেটাই খুঁজে দেখতে চান ED’র আধিকারিকেরা। যেহেতু বালু শেষ দিকে রাজ্যের বনমন্তড়ী ছিলেন তাই এদিন অরণ্য ভবনে তাঁর ঘরেই হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁরা সেই ঘরখানিতে তল্লাশি চালিয়ে দেখতে চান সেখান থেকে কোনও নথি মেলে কিনা।

উল্লেখ্য, বালু ED’র হাতে গ্রেফতার হলেও এখনও রাজ্যের মন্ত্রীই রয়েছেন। রাজ্যের মন্ত্রিসভা থেকে তাঁকে এখনও সরানো হয়নি। তবে বনদফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকেই এখন এই দফতর দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি একাধিকবার প্রকাশ্যে বালুর পাশে দাঁড়িয়েছেন, ED’র হাতে বনমন্ত্রীর গ্রেফতার হওয়ার পরে। তিনি এটাও দাবি করেছেন, বালুর বিরুদ্ধে যা সব অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যা এবং তাঁকে কার্যত ফাঁসানো হচ্ছে। এই প্রেক্ষিতে এই প্রথম কোনও দুর্নীতির তদন্তে নেমে কোনও কেন্দ্রীয় তদন্তকারী বাহিনীর আধিকারিকেরা সরাসরি হানা দিলেন রাজ্যের কোনও দফতরের কার্যালয়ে যা রীতিমত নজীরবিহীন বলেও বড় কম বলা হবে। আর সেটাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেকার বৈঠকের ঠিক ২৪ ঘন্টা আগে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত