৩৪ বছরের শাসককেও ব্রিগেড ভরাতে ‘ফতোয়া’ দিতে হচ্ছে

দলেরই সদস্যদের ওপর নামিয়ে দেওয়া হয়েছে ‘ফতোয়া’। আগামী ৭ জানুয়ারি ব্রিগেডের মাঠে হাজিরা দিতে হবে দলের সব সদস্যকেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: হায় রে এক কী দুরাবস্থা! যারা ৩৪ বছর ধরে বাংলা শাসন করেছে আজ কিনা তাঁদের ব্রিগেডের(Brigade Parade Ground) মাঠ ভরানোর কথা ভাবতে হচ্ছে! ভাবা যায়। অবশ্য হবে নাই বা কেন! মরিচঝাঁপি, সাঁইবাড়ি, ধানতলা, বানতলা, ছোট আঙারিয়া, সূচপুর, সিঙ্গুর, নন্দীগ্রামের বুকে গণহত্যা আর গণধর্ষণের ট্র্যাক রেকর্ড যাদের ঝুলিতে রয়েছে তাঁদেরকেই তো ব্রিগেড ভরাতে ‘ফতোয়া’(Order) জারি করতে হবে। কেননা বাংলার জনগণ তো তাঁদের লাথি মেরে বনবাসে পাঠিয়ে দিয়েছে। কবে তাঁরা ফের ক্ষমতায় ফিরবে তা তো তাঁরা নিজেরাও জানে না। কিন্তু যতদিন না ফেরে ততদিন তো দলটাকে ধরে রাখতে হবে। আর তাই দলেরই সদস্যদের ওপর নামিয়ে দেওয়া হয়েছে ‘ফতোয়া’। আগামী ৭ জানুয়ারি ব্রিগেডের মাঠে হাজিরা(Must be present in Brigade) দিতে হবে দলের সব সদস্যকেই(All Party Members)। কিন্তু যারা নিজেদের ভোট নিজেরা ধরে রাখতে পারে না, নিজেদের লোক নিজেরা ধরে রাখতে পারে না, রাজ্য বিধানসভায় একজনও বিধায়ককে পাঠাতে পারে না, তাঁদের কথা শুনবে কে?

শুনুন তাহলে বলি এক কথা। আগামী ৭ জানুয়ারি কলকাতার(Kolkata) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লালপার্টি মানে সিপিআই(এম)’র(CPIM) যুব সংগঠন DYFI’র সভা রয়েছে। সেই সভায় আদৌ লোক হবে কিনা তা নিয়ে এখন দলের অন্দরেই প্রশ্ন উঠে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে সেই ব্রিগেড সমাবেশ Super Duper Flop হয় তাহলে তো গোটা দলেরই মুখ পুড়বে। সেই সঙ্গে ২৪’র ভোটে লড়াই করার মতো কোনও সঙ্গী নাও পাওয়া যেতে পারে। অতএব ব্রিগেড ভরাতে ভরসা একমাত্র ‘ফতোয়া’। হাসিও পায়, ‘চিনের প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট’ শ্লোগান আওড়ানো লালপার্টির নেতারা এখন দলের নেতাদেরই ‘ফতোয়া’ দিচ্ছে ব্রিগেডে আসার জন্য। কার্যত লালপার্টির সূত্রে জানা গিয়ছে, যুবদের ব্রিগেডে মানুষের ঢল নামবে না বুঝেই এখন দলের প্রবীন পার্টি সদস‌্য থেকে নীচুতলার সদস্যদেরও ব্রিগেডে হাজির থাকার নির্দেশ দিয়েছে আলিমুদ্দিন। 

কার্যত বাংলার রাজ‌্যপাট চলে যাওয়ার পর থেকেই লালপার্টির সাফল্যের গ্রাফ নিচের দিকে। ক্ষমতা হারিয়ে যেটুকুও বা বজায় ছিল সেখানেও থাবা গেড়েছে ‘জয় শ্রী রাম’। লাল রক্ত টেনে বাংলায় বলবৃদ্ধি ঘটেছে পদ্মশিবিরের। এই কারণেই বাংলার বিধানসভা থেকেও তাঁরা বিলুপ্ত হয়ে গিয়েছেন। এখন একক শক্তিতে ব্রিগেড ভরানো সম্ভব নয় বুঝেই, লজ্জার মুখ ঢাকতে বাবুরা দলেরই সব সদস্যকে নির্দেশ দিচ্ছেন ‘ব্রিগেডে আসা চাই ই চাই।’ না এলে? আপাতত কারও কিছু জানা নাই। ব্রিগেড সমাবেশে জমায়েত ভাল না হলে লোকসভা ভোটের আগে সিপিএমেরই যে মুখ পুড়বে সেটা দলেরই বিভিন্ন জেলা নেতৃত্ব থেকে জানানো হয়েছে আলিমুদ্দিনকে। অনেকের কথায়, ছাত্র-যুব সমাবেশ ডেকে ধর্মতলা ভরানো আর ব্রিগেড ভরানো এক বিষয় নয়। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই নবীনদের ব্রিগেডে প্রবীনদের জমায়েত বাধ‌্যতামূলক করে নির্দেশ দিতে হয়েছে রাজ‌্য সিপিএমকে। পার্টির সমস্ত শাখাকে বলা হয়েছে সদস‌্যদের প্রত্যেককে ব্রিগেডে যেতেই হবে। একইভাবে সংগঠন দুর্বল হলেও শ্রমিক, কৃষক ও মহিলা শাখার নেতৃত্বকেও ব্রিগেডে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও পার্টি সদস‌্য যদি ৭ জানুয়ারি, সমাবেশে হাজির না থাকেন তাহলে তাঁকে অনুপস্থিতির উপযুক্ত কারণ দেখাতে হবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের