ঘরে ঢুকতেই ‘পা কেমন আছে’, মমতাকে প্রশ্ন মোদির

দিল্লির নয়া সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কক্ষে বৈঠকের শুরুতেই মমতাকে প্রশ্ন করেন মোদি, তাঁর পা কেমন আছে সেই প্রসঙ্গে। তার উত্তরও দেন মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলোচ্য ছিল কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার দাবিদাওয়া এবং বকেয়া টাকা নিয়ে। কিন্তু তাতে ব্যক্তিগত কুশল বিনিময় বাদ গেল না। এটাও বোঝা গেল বাংলার মুখ্যমন্ত্রীর(Chief Minister of Bengal) দিকে বেশ নজরও রাখেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister of India)। এদিন অর্থাৎ বুধবার দিল্লির(New Delhi) নয়া সংসদ ভবনে(Parliament House) ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বৈঠক। সেই বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন, তাঁর পা এখন কেমন আছে। জবাবে মমতা বলেন, এখন তিনি ঠিক আছেন। পায়ের অবস্থা আগের চেয়ে অনেক ভাল। তার পরেই শুরু হয় আলোচনা। সূত্রের খবর, গোটা আলোচনায় মমতাই শুধু কথা বলেছেন। প্রতিনিধিদলে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অপর সাংসদেরা কিছু বলেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল সাংসদদের বৈঠক চলে মিনিট কুড়ি। তার পরে বাইরে এসে সে সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

বুধবার সকালে তৃণমূলের প্রতিনিধিদল নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরের লাগোয়া বৈঠক কক্ষে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সেই ঘরে প্রবেশ করেন মোদি। তার পরেই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের প্রচারের সময় হেলিকপ্টার বিভ্রাটে প্রথম পায়ে আঘাত পেয়েছিলেন মমতা। তার পরে গত সেপ্টেম্বরে স্পেন সফরের সময়ে সেই পায়ে আবার আঘাত লাগে। ২৪ সেপ্টেম্বর কলকাতার SSKM Hospital-এ তাঁর পায়ে অস্ত্রোপচার হয়। সেই থেকে এক মাসের বেশি সময় ধরে গৃহবন্দিই ছিলেন মমতা। প্রশাসনিক সমস্ত কাজকর্ম তাঁকে বাড়ি থেকেই করতে হয়েছিল। পুজোর উদ্বোধনও করেছিলেন বাড়ি থেকে ভার্চুয়ালি। পুজোর পরে রেড রোডে কার্নিভালের দিন প্রথম বাড়ি থেকে বার হন মুখ্যমন্ত্রী। তার পর থেকে অবশ্য তিনি নিয়মিত দফতরে যাচ্ছেন। সফরও শুরু করেছেন। এদিনও অবশ্য দেখে মনে হয়েছে তাঁর পায়ে কিছুটা হলেও সমস্যা রয়ে গিয়েছে। কিছুটা যেন খুঁড়িয়ে হাঁটছিলেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের